কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সংবাদ সম্মেলনে মাথা ঘুরে পড়ে গেলেন সুইডেনের নতুন স্বাস্থ্যমন্ত্রী

সুইডেনের নতুন স্বাস্থ্যমন্ত্রী এলিজাবেথ ল্যানের মাথা ঘুরে পড়ে যাওয়ার দৃশ্য, ছবি: সংগৃহীত
সুইডেনের নতুন স্বাস্থ্যমন্ত্রী এলিজাবেথ ল্যানের মাথা ঘুরে পড়ে যাওয়ার দৃশ্য, ছবি: সংগৃহীত

দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টা পরই আয়োজিত প্রেস কনফারেন্সে মাথা ঘুরে পড়ে যান সুইডেনের নতুন স্বাস্থ্যমন্ত্রী এলিজাবেথ ল্যান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তার দপ্তরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি

৪৮ বছর বয়সী এলিজাবেথ যখন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিশটারশন এবং ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট দলের নেতা ইব্বা বুশের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় মাথা ঘুরে পড়ে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, ল্যান দাঁড়িয়ে সামনের দিকে ঝুঁকে আরেক কর্মকর্তার কথা শুনছিলেন। এ সময় হঠাৎ করে তিনি পড়ে যান। পরে তাকে অন্যান্য সহকর্মী ও সাংবাদিকরা এসে সহযোগিতা করেন।

পরে ল্যান আবার স্বাভাবিক হয়ে কনফারেন্সে যোগ দেন। তিনি বলেন, এ ঘটনাটি কোনোভাবেই স্বাভাবিক ছিল না। বিশেষ করে রক্তে শর্করার মাত্রা কমে গেলে এমনটি হতে পারে। পরে সংবাদ সম্মেলন বাতিল করা হয়।

এলিজাবেথ ল্যানের পূর্বসূরি ছিলেন অ্যাকো আঙ্কারবার্গ জোহানসন, তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেন। গত সোমবার জোহানসন তার পদ থেকে পদত্যাগ করেন। ১৯৮৬ সালে সুইডিশ ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক দলের হয়ে রাজনীতিতে পথচলা শুরু করেন।

ল্যানও দীর্ঘ সময় ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক দলের সদস্য ছিলেন। এর আগে ২০১৯ সাল থেকে তিনি গোথেনবার্গে পৌর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। লিংকড ইনের তথ্যানুযায়ী, সুইডেনের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী শান্তি ও উন্নয়ন অধ্যয়ন এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া তিনি মন্ত্রিপরিষদ অফিসের উপপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X