বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

প্রবাসীর বহরে এবার জায়ান

২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড দিলেন ক্যাবরেরা
প্রবাসীর বহরে এবার জায়ান

অনূর্ধ্ব-২৩ দলের হয়ে উজ্জ্বল নৈপুণ্যের পর জায়ান আহমেদের জাতীয় দলে আসাটা নিশ্চিতই ছিল! সেটা আনুষ্ঠানিকতা পেল হাভিয়ের ক্যাবরেরার স্কোয়াড ঘোষণার মাধ্যমে।

হংকংয়ের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের জন্য গতকাল ২৮ সদস্যর স্কোয়াড ঘোষণা করলেন জাতীয় দলের স্প্যানিশ কোচ। ২০ বছর বয়সী লেফটব্যাক জায়ান আহমেদ যুক্তরাষ্ট্র প্রবাসী। এ ফুটবলারকে নিয়ে লাল-সবুজ স্কোয়াডে প্রবাসী ফুটবলারদের বহর আরও বড় হলো। হামজা চৌধুরী, সামিত সোম, জামাল ভূঁইয়া, তারিক কাজী, সৈয়দ কাজেম শাহ কিরমানী, ফাহমেদুল ইসলামের পর অভিষেকের পথে আছেন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে লেফটব্যাক পজিশনে আলো ছড়ানো জায়ান আহমেদ।

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে ম্যাচে হাজমা চৌধুরী ও সামিত সোমের সার্ভিস পায়নি বাংলাদেশ। ৩০ আগস্ট চ্যাম্পিয়নশিপ লিগে বার্মিংহাম সিটির বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন হামজা চৌধুরী। এ কারণে তাকে নিয়ে ঝুঁকির পথে হাঁটেনি লেস্টার সিটি। সেপ্টেম্বর উইন্ডোতে ২৭ বছর বয়সী মিডফিল্ডারকে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা। কানাডা লিগের ক্লাব ক্যাভালরি এফসির হয়ে ব্যস্ততার কারণে আসতে পারেননি সামিত সোম। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের জন্য আসছেন দুই মিডফিল্ডারই।

সম্প্রতি জাতীয় দলের কার্যক্রমে শিরোনামে থাকা দুই মিডফিল্ডারকে নিয়েই ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা। হংকংয়ের বিপক্ষে বাছাইয়ে ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। পরবর্তী সময়ে ফিরতি লেগ খেলতে হংকং যাবে লাল-সবুজরা, ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ওই ম্যাচ। আজই জাতীয় দলের ক্যাম্পে ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করবেন প্রাথমিক দলের ফুটবলাররা। হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচ সামনে রেখে হামজা চৌধুরীর ঢাকায় আসার কথা ৬ অক্টোবর। ৪ অক্টোবর সোয়ানসি সিটির বিপক্ষে ম্যাচের পর ঢাকার বিমান ধরবেন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হওয়া এ মিডফিল্ডার। ৬ অক্টোবর কানাডা প্রিমিয়ার লিগে প্যাসিফিক এফসির বিপক্ষে ম্যাচ রয়েছে ক্যাভালরি এফসির। ওই ম্যাচ শেষে ঢাকায় আসার বিমান ধরার কথা রয়েছে সামিত সোমের।

চ্যাম্পিয়নশিপে হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি ও কানাডা প্রিমিয়ার লিগে সামিত সোমের ক্লাব ক্যাভালরি এফসি সর্বশেষ ম্যাচে ছিল জয়শূন্য। ওয়েস্ট ব্রমউইচ আলবিওনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল লেস্টার সিটি। কানাডা প্রিমিয়ার লিগে অ্যাথলেটিক ওত্তাওয়ার কাছে ৩-০ গোলে হেরেছে ক্যাভালরি এফসি। বাংলাদেশি দুই তারকার দলের সামনে ঘুরে দাঁড়ানোর মিশন।

বাছাইয়ের ‘সি’ গ্রুপে দুই ম্যাচে এখনো জয়শূন্য বাংলাদেশ। ২৬ মার্চ ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ ছিল গোলশূন্য। শিলংয়ে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত ফুটবল খেললেও গোলমুখ খোলা যায়নি। পরে ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে হারতে হয়েছিল ২-১ গোলের ব্যবধানে। ম্যাচের আগে দারুণ হাইপ তৈরি হয়েছিল—গ্যালারিতে হাজির ছিলেন উল্লেখযোগ্যসংখ্যক দর্শকও। হংকং ম্যাচ আরও চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। কারণ দলটি ৪ সেপ্টেম্বর ইরাকের সঙ্গে লড়াই করে ২-১ গোলে হেরেছে, ৭ সেপ্টেম্বর কিংস কাপে ফিজিকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে!

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১০

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১১

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১২

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৩

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৪

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৬

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৭

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৮

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৯

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

২০
X