রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

৫ গোলে হতাশ আলোনসো

৫ গোলে হতাশ আলোনসো

অবশেষে ছন্দপতন রিয়াল মাদ্রিদের। শনিবার ডার্বিতে তারা অ্যাতলেটিকোর মাঠে ৫ গোলে বিধ্বস্ত হয়েছে। লা লিগার প্রথম ছয় ম্যাচে রিয়াল মাদ্রিদ টানা জয়ের পর ডার্বিতে ৫-২ গোলে হেরেছে তারা। স্প্যানিশ লিগে অ্যাথলেটিকোর এটি সাত ম্যাচে মাত্র তৃতীয় জয়।

রিয়াল মাদ্রিদের পরাজয়টা এত বড় যে তার নজির খুঁজতে ৭৫ বছর পেছনে যেতে হবে। সর্বশেষ ১৯৫০ সালের নভেম্বরে অ্যাতলেটিকোর বিপক্ষে ৫টির বেশি গোল হজম করেছিল। সেই ম্যাচে ৬-৩ গোলে হেরেছিল রিয়াল। শনিবার রাতের হারটা সেই পরাজয়ের কথা মনে করিয়েছে। হতাশ রিয়াল কোচ জাবি আলোনসো ‘পরাজয় আমাদের প্রাপ্য’ ছিল বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আমাদের জন্য খারাপ একটি ম্যাচ হলো। আমরা ভালোভাবে শুরু করিনি, দলগতভাবে কিংবা বল পায়ে অথবা বল ছাড়াও ভালো খেলিনি। আমরা এখন দল হিসেবে গড়ে ওঠার পর্যায়ে আছি। এটা আমাদের প্রথম পরাজয়, যা হয়েছে, এখানেই আমাদের ইতি টেনে এগিয়ে যেতে হবে।’ তবে হারের মধ্যে একটা ইতিবাচক দিক খুঁজে নেওয়ার চেষ্টা করছেন আলোনসো, ‘এটা অবশ্যই আমাদের ভবিষ্যতের জন্য সাহায্য করবে। কিন্তু এখানে কোনো অজুহাত নেই। আমরা কষ্ট পাচ্ছি, আমাদের সমর্থকদের মতোই। এটা একটা ডার্বি ছিল এবং পরাজয় আমাদের প্রাপ্য। মাঠে আমরা স্বরূপে ছিলাম না, আমাদের পারফরম্যান্সে ঘাটতি ছিল। এই হার কষ্টদায়ক।’ রিয়াল কোচ আরও বলেন, ‘আমাদের পারফরম্যান্সে তীব্রতার অভাব ছিল, আমরা ভালোভাবে নিজেদের মেলে ধরতে পারিনি। এই মুহূর্তে আমাদের মধ্যে একটা ভাবনা কাজ করছে, কী হতে পারত, আমাদের আরও পর্যালোচনা করতে হবে। আমরা ঠিকমতো লড়াই করতেই পারিনি। এরকম ম্যাচে, এমন দলের বিপক্ষে যেভাবে লড়াই করতে হয়, দল আজ (শনিবার) তা করেনি। আমাদের নিজেদের মান বাড়াতে হবে। সামনে এটাই আমরা করব।’ সাত ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল রিয়াল। এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বার্সেলোনা। ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে হারাতে পারলেই শীর্ষে উঠবে বার্সা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১০

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১১

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১২

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৪

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৫

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৬

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৭

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৮

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৯

ব্রাজিলের সামনে এবার মিসর

২০
X