স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ এএম
প্রিন্ট সংস্করণ

গোল পেলেন না মেসি জয় পেল না মায়ামি

গোল পেলেন না মেসি জয় পেল না মায়ামি

লিওনেল মেসি গোল না পেলে ইন্টার মায়ামির জয় পেতে যে কষ্ট হয়, তা আরেকবার প্রমাণ হলো। মেজর লিগ সকারে (এমএলএস) টরন্টো এফসির বিপক্ষে ১-১ গোলে ম্যাচ ড্র করেছে মায়ামি। প্রথমার্ধের ইনজুরি টাইমে মায়ামিকে এগিয়ে দেন তাদেয়ো অ্যালেন্দে। কিন্তু সেই লিড তারা ধরে রাখতে পারেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে। মেসি গোল না পেলেও প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল মায়ামি। ৬০ মিনিটে টরন্টোর হয়ে সমতা ফেরান দোরদে মিহাইলোভিচ। ম্যাচের শেষ দিকে একের পর এক আক্রমণ তৈরি করে গোলের চেষ্টা করেছিল মায়ামি। কিন্তু তারা সফল হয়নি। ম্যাচ শেষে মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, ‘আমরা জেতার মতো খেলেছি। সবচেয়ে ভালো সুযোগগুলো তৈরি করেছি। হয়তো দ্বিতীয়ার্ধের ১০ থেকে ১৫ মিনিট আমরা একটু এলোমেলো ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণেই ছিল। আজকের ম্যাচের আসল নায়ক অবশ্য তাদের গোলকিপারই।’ মাশ্চেরানো আরও বলেন, ‘আমরা জিততেই নেমেছিলাম এবং পয়েন্ট তালিকায় আরও ওপরে ওঠার লক্ষ্য ছিল। এখন সামনে তাকাতে হবে। হাতে আছে আরও চারটি ম্যাচ। চেষ্টা করব প্রতিটি ম্যাচ জিতে যতটা সম্ভব ওপরে শেষ করতে।’

ফর্মে থাকা মেসি গোল পাননি টরন্টো গোলকিপার শন জনসনের দাপটের কারণে। জনসন সব মিলিয়ে ৫টি গোল বাঁচিয়েছেন। সেই ৫ গোলের ৪টিই ছিল মেসির প্রচেষ্টা। ম্যাচে ৬২ শতাংশ সময় বলের দখল রেখে ৯টি শট নিয়েছিল মায়ামি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১০

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১১

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১২

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৩

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৪

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৫

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৬

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৭

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৮

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৯

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

২০
X