স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ এএম
প্রিন্ট সংস্করণ

ডাফির দাপটে কিউইদের জয়

ডাফির দাপটে কিউইদের জয়

জ্যাকব ডাফি একাই ধসিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন। ফলে মাত্র তিন দিনেই দ্বিতীয় টেস্ট জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। বেসিন রিজার্ভে ৯ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটাই কিউইদের প্রথম জয়।

প্রথম ইনিংসে ২০৫ রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসেও ডাফির সামনে প্রতিরোধ গড়তে ব্যর্থ হয় তারা। ডাফি ও ডেবিউট্যান্ট মাইকেল রের পেস আক্রমণের মুখে মাত্র ১২৮ রানে থামে ক্যারিবিয়ানরা। জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৬ রানের। ১০ ওভারে ১ উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় স্বাগতিকরা। ম্যাচের তৃতীয় দিনের সকালেই শুরু হয় উইন্ডিজ ব্যাটারদের আসা-যাওয়া। ব্র্যান্ডন কিং রান আউট হন। শাই হোপ সহজ ক্যাচ তুলে দেন। অধিনায়ক রস্টন চেজও আউট হন ডাফির বাউন্সারে খোঁচা দিয়ে। কাভেম হজ (৩৫) ও জাস্টিন গ্রিভস (২৫) কিছুটা লড়াই করলেও বড় ইনিংস গড়তে পারেননি কেউই। ডাফি তার ৫ উইকেট নিয়েছেন ৩৮ রানের বিনিময়ে। সিরিজের প্রথম টেস্টেও ৫ উইকেট নিয়েছিলেন ডাফি। সেই টেস্টে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ড্র করেছিল ওয়েস্ট ইন্ডিজ। অভিষেক টেস্টে ৩ উইকেট নিয়েছেন রে। ৫৬ রান তাড়া করতে নেমে ডেভন কনওয়ে (২৮*) ও কেন উইলিয়ামসন (১৬*) অপরাজিত ছিলেন। নিউজিল্যান্ড ২৭৮/৯ তে ইনিংস ঘোষণা করেছিল। কনওয়ে (৬১) ও ডেবিউট্যান্ট মিচেল হে (৬০) ঝলমলে ইনিংস খেলেন। ম্যাচ শেষে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম বলেন, ‘দ্বিতীয় দিনে আমরা ছন্দ পেতে শুরু করি। ডাফি দারুণভাবে সামলেছে নেতৃত্বের দায়িত্ব; রেও অত্যন্ত ধারাবাহিক ছিল।’ হারের পর উইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ বলেন, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। আমরা প্রয়োগ করতে পারিনি। শেষ টেস্টে সিরিজ বাঁচানোর চেষ্টা করব।’ দুই দলের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৮ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

'লোকে বলে' গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

১০

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

১১

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

১২

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৩

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

১৪

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

১৫

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১৬

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১৭

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১৮

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১৯

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

২০
X