কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লির বায়ু দূষণ চরমে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকায় বায়ুদূষণ আবারও চরম পর্যায়ে পৌঁছেছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে শহরজুড়ে ঘন ধোঁয়াশা দেখা যায়, যার ফলে বহু এলাকায় দৃশ্যমানতা বিপজ্জনকভাবে কমে গেছে।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) তথ্যমতে, সকাল ৮টায় দিল্লির গড় বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩৯০, যা ‘অতি খারাপ’ হিসেবে বিবেচিত। কিছু এলাকায় পরিস্থিতি আরও ভয়াবহ—নন্দর বিহার, ঘাজিপুর, জাহাঙ্গিরপুরি ও রোহিনীতে একিউআই ৪৩০–৪৪০ ছাড়িয়েছে, যা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়।

ভোরের দিকে ধোঁয়া ও হালকা কুয়াশা মিলে দৃশ্যমানতা আরও কমে যায়। সিপিসিবির মানদণ্ড অনুযায়ী, একিউআই ৩০০ ছাড়ালেই স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ‘অতি খারাপ’ বাতাসে দীর্ঘ সময় থাকলে সুস্থ মানুষেরও শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যসমস্যা হতে পারে। তবে আপাতত দিল্লি বিমানবন্দরের সব ফ্লাইট স্বাভাবিক রয়েছে, যদিও যাত্রীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

শীতকালে দিল্লিতে এমন দূষণ নতুন নয়। আগের দিন শুক্রবারও একিউআই ছিল ৩৮৬। সামান্য উন্নতির আভাস মিললেও রাজধানীর বড় অংশ এখনো ঘন ও বিষাক্ত ধোঁয়ার কবলে রয়েছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও চলছে পাল্টাপাল্টি অভিযোগ।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১০

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১২

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৩

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৪

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৫

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৬

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৭

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৮

শোকেরও ছুটি নেই

১৯

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

২০
X