ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৫:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

ইমরুল-সোহানের সেঞ্চুরিতে জিতল খুলনা

ইমরুল-সোহানের সেঞ্চুরিতে জিতল খুলনা

শতকের খুব কাছে থেকে দিন শেষ করেছিলেন নুরুল হাসান সোহান। তৃতীয় দিনের প্রথম সকালেই মিলেছে তিন অঙ্কের দেখা। আগের দিন সেঞ্চুরি পেয়েছিলেন তারই সতীর্থ ইমরুল কায়েস। দুই ব্যাটারের সেঞ্চুরিতে চড়ে এক দিন বাকি রেখেই ১০৯ রানে জিতেছে খুলনা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ২ নম্বর মাঠে জোড়া সেঞ্চুরিতে খুলনা প্রথম ইনিংসে করেছে ৪৭২ রান। এরপর ১৮৫ রানে রাজশাহীর প্রথম ইনিংস শেষ করে দিয়ে গতকাল দ্বিতীয় ইনিংসেও তাদের ১৭৮ রানে থামান আল আমিনরা। একাই ৬ উইকেট নিয়েছেন ডানহাতি এ পেসার। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার অষ্টম ৫ উইকেট।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ঢাকার এক ইনিংসের সমান রান করতে দুই ইনিংস লেগেছে রংপুরের। এতে সহজ জয় পেয়েছে ঢাকা। প্রথম ইনিংসে ১৫৮ রান করা রংপুর দ্বিতীয় ইনিংসে করে ১৭৮ রান। ঢাকার বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম নিয়েছেন ৬ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে নাজমুলের এটি নবম ৫ উইকেট। তবে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা ঢাকার সালাউদ্দিন শাকিল।

কক্সবাজারে ঢাকা মহানগর ও সিলেটের ম্যাচ এগোচ্ছে ড্রয়ের পথে। সাদমান ইসলাম ও নাঈম ইসলামের জোড়া ডাবল সেঞ্চুরিতে ঢাকা মহানগর ৬ উইকেটে ৬০১ রানে ইনিংস ঘোষণা করে। জবাবে তৃতীয় দিন শেষে সিলেটের রান ৬ উইকেট ৩৪৮, সিলেটের হয়ে শতক করেছেন শামসুর রহমান (১০১)। অভিজ্ঞ এই ক্রিকেটারের ২২তম শতক এটি। এখনো সিলেট পিছিয়ে আছে ২৫৩ রানে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশাল পিছিয়ে আছে ৩৩৪ রানে। ৮ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য লড়তে হবে তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনার তীরে নতুন বন্দর

নিজ মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে...

অনিয়মের প্রতিবাদ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

ইউটিউবে মাদ্রাসার প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

বন্যা-পাহাড়ধসে প্রাণহানি ৫, বিপর্যস্ত দুই লক্ষাধিক মানুষ

ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবার অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

গার্মেন্টসকর্মীর আত্মহত্যা: ‘পরকীয়া নয়, পারিবারিক বিরোধই কারণ’

বন্যাদুর্গতদের সহায়তায় এনসিপির রেসপন্স টিম গঠন

৮০ বছরে পদার্পণ উপলক্ষে ডিএমসি ডে-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

ঢাকাসহ ১৬ অঞ্চলে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা সংকেত

১১

‘১,০০০ মিসাইল প্রস্তুত’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

১২

গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

১৩

যুক্তরাষ্ট্রের ওপর কোনো আস্থা নেই, চুক্তি ভাঙলে কঠোর জবাব: ঘালিবাফ

১৪

ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনাকাটা জায়েজ কি না, জানালেন মুফতি তকি উসমানী

১৫

‘লোক ভাড়া করে’ যুবককে কুপিয়ে হত্যা

১৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী করল এআই

১৭

কৌতূহলবশত মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন তরুণ ফুটবলার

১৮

ক্যাশলেস টোল ও সবুজায়নে জোর, পদ্মা-পায়রা সেতু প্রকল্প পরিদর্শনে সেতু সচিব

১৯

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

২০
X