স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৯:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

সাফ ফুটবল: উচ্ছ্বসিত সাবেকরা

সাফ ফুটবল: উচ্ছ্বসিত সাবেকরা

সাফ মিশন শেষে আজ ঢাকা ফিরছেন জাতীয় দলের সদস্যরা। পাঁচ মিনিটের ব্যবধানে দুটি ফ্লাইটে করে দুপুরে ঢাকা নামবেন জামাল ভূঁইয়ারা। বেঙ্গালুরুর আসরে লাল-সবুজদের নৈপুণ্য ছিল ইতিবাচক, যা দুঃসময় পেছনে ফেলে বাংলাদেশকে বৈশ্বিক মঞ্চে নতুনভাবে তুলে ধরার পথ প্রশস্ত করেছে। কেমন ছিল এবারের পারফরম্যান্স, ভবিষ্যতে করণীয় কী—এ নিয়ে কথা বলেছেন বিভিন্ন ফুটবল বিশ্লেষক।

হাসানুজ্জামান খান বাবলু

কুয়েতের বিপক্ষে বাংলাদেশের নৈপুণ্য অবশ্যই ইতিবাচক ছিল। কিন্তু তাতে তৃপ্তির ঢেকুর তোলার কিছু দেখছি না। নিকট অতীতের হতাশজনক নৈপুণ্যের কারণে মনে হচ্ছে বাংলাদেশ অনেক ভালো করেছে। যারা এমনটি মনে করছেন, তাদের সঙ্গে আমি একমত নই। বিগত কয়েক বছর বৈশ্বিক আসরে যে বাংলাদেশকে আমরা দেখছি, সেটা প্রকৃত বাংলাদেশ নয়। প্রকৃত বাংলাদেশের তো কুয়েতের বিপক্ষে লড়াই করার কথা। মালদ্বীপ ও ভুটানকে হারানোর পর অনেকে উচ্ছ্বসিত ছিলেন। বাংলাদেশ নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভুটান ও মালদ্বীপের বিপক্ষে নিয়মিত জেতা উচিত। বেঙ্গালুরুতে উজ্জীবিত ফুটবল খেলার পর বাংলাদেশি ফুটবলামোদিদের মতো আমিও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।

মামুনুল ইসলাম

প্রথম ম্যাচ থেকে সেমিফাইনাল— প্রতি ম্যাচেই বাংলাদেশ উন্নতি করেছে। দলের নৈপুণ্য ছিল দারুণ। বাংলাদেশ দলের সদস্যরা দেখিয়েছেন, সীমিত সামর্থ্যের মধ্যেই আমরা ভালো ফুটবল খেলতে পারি। এ আসরে ব্যতিক্রমী বিষয় ছিল বাংলাদেশের খেলার ধরন। পারফেক্ট নাম্বার নাইন না নিয়েও যে ভালো ফুটবল খেলা যায়, সেটা প্রমাণ করেছে এ দল। শেখ মুরসালিন, রাকিব হোসেন ও তারিক কাজীরা প্রয়োজনের মুহূর্তে গোল করেছেন। আসলে গোটা দলেরই তাতে ভূমিকা ছিল। শেখ মুরসালিনের কথা আলাদাভাবেই বলতেই হবে। সে দারুণ প্রতিভাবান ফুটবলার। সে প্রতিভা বিকাশের জন্য তাকে আরও পরিশ্রম করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১০

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১১

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১২

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৩

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৪

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৫

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৬

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

১৭

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৮

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৯

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

২০
X