মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল শুরুর সময় জানাল বিসিবি

বিপিএল ট্রফি। ছবি : সংগৃহীত
বিপিএল ট্রফি। ছবি : সংগৃহীত

বিপিএলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা–কল্পনার শেষ হলো অবশেষে। বহুদিন ধরে ধুঁকতে থাকা প্রস্তুতি–পরিকল্পনার ভেতর অপেক্ষায় ছিল ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেটার এবং সমর্থকেরা। আজ সেই অপেক্ষার ইতি ঘটিয়ে আসরের সূচি, নিলাম তারিখ থেকে শুরু করে দলসংখ্যা—সবকিছু একসঙ্গে পরিষ্কার করে দিল বিপিএল গভার্নিং কাউন্সিল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর মাঠে গড়াচ্ছে ১৯ ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান হবে ১৭ ডিসেম্বর ঢাকায়। আর শিরোপা লড়াইয়ের ফাইনাল নির্ধারিত হয়েছে ১৬ জানুয়ারি।

এর আগে ৩০ নভেম্বর বিকেল তিনটায় বসবে বহুল প্রতীক্ষিত প্লেয়ার্স ড্রাফট। সেখানে ৫০০’র বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করলেও শেষ পর্যন্ত ২৫০ জনকে বাছাই করেছে বিসিবি—এ তথ্য সংবাদ সম্মেলনে জানিয়েছেন গভার্নিং কাউন্সিলের সদস্য ইফতেখার রহমান মিঠু।

৬ দলের বিপিএল, নতুন মুখ নোয়াখালী এক্সপ্রেস

এবারের আসরে দল থাকবে মোট ছয়টি। দীর্ঘদিন পর নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে—নোয়াখালী এক্সপ্রেস। এর মালিক দেশ ট্রাভেলস।

অন্য পাঁচ দল হলো:

  • রংপুর রাইডার্স – বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস
  • ঢাকা ক্যাপিটালস – চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক–হারল্যান)
  • সিলেট টাইটান্স – ক্রিকেট উইথ সামি
  • চট্টগ্রাম রয়্যালস – ট্রায়াঙ্গাল সার্ভিস
  • রাজশাহী ওয়ারিয়র্স – নাবিল গ্রুপ

নতুন দল যুক্ত হওয়ায় ছয় দলের প্রতিযোগিতায় জমে উঠবে লড়াই, বিশেষ করে ড্রাফটেই দেখা মিলতে পারে বেশ কিছু বড় নামের।

এখন চোখ ৩০ নভেম্বরের নিলামের দিকে—কোন দল কাকে নেয়, কোথায় বাজি ধরে; আর ১৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া আসরে কারা ছড়াবে আলো—তা নিয়েই শুরু হলো নতুন করে উত্তাপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X