রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

রস ছাড়াই গুড় তৈরি, পাঁচ কারখানাকে জরিমানা

ক্ষতিকর উপাদানে তৈরি গুড় জব্দ। ছবি : কালবেলা
ক্ষতিকর উপাদানে তৈরি গুড় জব্দ। ছবি : কালবেলা

রাজশাহীর বাঘায় খেজুর ও আখের রস ছাড়াই চিনি, রং, হাইড্রোজসহ বিভিন্ন ক্ষতিকারক উপাদান মিশিয়ে ভেজাল গুড় তৈরি করায় পাঁচ কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার আড়ানি শাহাপুর এলাকায় এই অভিযান চালান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৫।

অভিযানে মো. সাল্টু, মো. লাল্টু ও মো. মুক্তার আলী নামের তিন কারখানা মালিককে ৫০ হাজার টাকা করে দেড় লাখ, মো. ইনারুলকে ২০ হাজার এবং মো. এনারুলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ইব্রাহীম হোসেন বলেন, কারখানাগুলোতে চিনি, রং, হাইড্রোজসহ বিভিন্ন ক্ষতিকারক উপাদান মিশিয়ে ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল। এতে খেজুর বা আখের রসের কোনো উপাদানই নেই, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ কারণে পাঁচ কারখানাকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এমন অভিযান ভবিষ্যতেও চলবে।

এ বিষয়ে র‌্যাব-৫ এর রাজশাহী উপঅধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমান বলেন, ভেজাল গুড় উৎপাদনকারীরা মাদকের চেয়ে ভয়ংকর কাজ করছে। এসব ভেজাল গুড় সারা দেশে সরবরাহ করা হতো। চিনি, রং, ফিটকিরি ও হাইড্রোজসহ ক্ষতিকর উপাদানে তৈরি গুড়ের আলামত জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১০

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১২

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৪

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৬

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৭

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৮

আজকে স্বর্ণের বাজারদর

১৯

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

২০
X