সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল নিলামে ২৫০ বিদেশি—প্রতি দলে খরচ ৯ কোটি

বিপিএল লোগো। পুরোনো ছবি
বিপিএল লোগো। পুরোনো ছবি

বিপিএলের ১২তম আসর শুরুর আগে নড়েচড়ে বসেছে সব ফ্র্যাঞ্চাইজি। নিলামকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু এখন একটাই—এই মৌসুমে কাকে নেওয়া যাবে, কোন নিয়মে, আর কোন দলে কত বাজেট?

আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টায় বসছে এবারের নিলাম। আর ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই। নতুন দল নোয়াখালী এক্সপ্রেস যুক্ত হওয়ায় এবার ৬ দলের টুর্নামেন্টে নিলামের কৌশল আরও কঠিনভাবে যাচাই হবে। কালবেলার পাঠকদের জন্য এবারের বিপিএলের নতুন নিলামের খুঁটিনাটি দেওয়া হলো:

বিদেশি ক্রিকেটারদের জন্য বড় অঙ্ক—৩.৫ লাখ ডলার বাধ্যতামূলক খরচ

এবার নিলামে ২৫০ বিদেশিকে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করেছে বিসিবি।

  • ‘এ’ ক্যাটাগরি — ভিত্তিমূল্য ৩৫ হাজার ডলার
  • ‘বি’ ক্যাটাগরি — ২৬ হাজার ডলার
  • ‘সি’ ক্যাটাগরি — ২০ হাজার ডলার
  • ‘ডি’ ক্যাটাগরি — ১৫ হাজার ডলার
  • ‘ই’ ক্যাটাগরি — ১৫ হাজার ডলার

ক্যাটাগরি অনুযায়ী প্রতি ডাকে বাড়বে ৫ হাজার থেকে ১ হাজার ডলার পর্যন্ত।

প্রত্যেক দলকে নিলাম থেকে অন্তত দুজন বিদেশি নিতে হবেই, আর মোট খরচের বাধ্যবাধকতা—৩.৫ লাখ মার্কিন ডলার।

সরাসরি চুক্তিতে সর্বোচ্চ ২ জন বিদেশি ও ২ জন দেশিকে দলে টানার সুযোগ রয়েছে—তবে দেশি/বিদেশি অন্তত একজন করে রাখা বাধ্যতামূলক।

দেশি ক্রিকেটারদের নিলামে বড় পরিবর্তন

দেশি ক্রিকেটারের ভিত্তিমূল্য—

  • এ ক্যাটাগরি: ৫০ লাখ টাকা
  • বি: ৩৫ লাখ
  • সি: ২২ লাখ
  • ডি: ১৮ লাখ
  • ই: ১৪ লাখ
  • এফ: ১১ হাজার টাকা

‘এ’ ক্যাটাগরিতে প্রতি ডাকে বাড়বে ৫ লাখ টাকা, যা এবার নিলামকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করবে।

ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য দেশি ক্রিকেটারের বাজেট—৪.৫ কোটি টাকা (সরাসরি চুক্তিবদ্ধ দুই দেশি ক্রিকেটার এর বাইরে)।

কোন কোন ক্যাটাগরি থেকে কতজন নিতে হবে:

  • এ ক্যাটাগরি: অন্তত ১ জন
  • বি, সি, ডি: প্রতিটি থেকে অন্তত ৩ জন
  • ই ক্যাটাগরি: অন্তত ২ জন
  • এফ: দলের প্রয়োজন অনুযায়ী ইচ্ছে মতো

প্রতি দলের মোট খরচ—৯ কোটি টাকা

বিদেশি ও দেশি ক্রিকেটার মিলিয়ে এবারের বিপিএলে প্রতি ফ্র্যাঞ্চাইজি প্রায় ৯ কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারবে।

এ ছাড়া ম্যানেজার, কোচ, বিশ্লেষক মিলিয়ে ১২ জন দলীয় কর্মকর্তাকে নিবন্ধন করানোর সুযোগ দিয়েছে বিসিবি।

৬ দলের চূড়ান্ত তালিকা

  • রংপুর রাইডার্স
  • ঢাকা ক্যাপিটালস
  • সিলেট টাইটান্স
  • চট্টগ্রাম রয়্যালস
  • রাজশাহী ওয়ারিয়র্স
  • নোয়াখালী এক্সপ্রেস (নতুন দল)

নতুন নিয়ম, উচ্চ ভিত্তিমূল্য, বিদেশি খেলোয়াড়দের বিশাল তালিকা—সব মিলিয়ে এবার বিপিএল নিলাম হতে যাচ্ছে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কৌশলভিত্তিক। ৩০ নভেম্বরের নিলামেই স্পষ্ট হবে কোন দল কতটা দূরদর্শী পরিকল্পনা সাজিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X