বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ব্যক্তিত্বের সুরক্ষায় আদালতের দ্বারস্থ শিল্পা শেঠি

শিল্পা শেঠি I ছবি: সংগৃহীত
শিল্পা শেঠি I ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির জীবনে যেন ঝড় থামছেই না। নানামুখী বিতর্ক আর ব্যক্তিগত সমস্যার আবর্তে যখন তিনি এক প্রকার বিধ্বস্ত, আর ঠিক তখনই নিজের মর্যাদা ও ব্যক্তিস্বত্বার সুরক্ষায় এক ভিন্ন পথে হাঁটলেন এই নায়িকা। ‘প্রোটেকশন অব পার্সোনালিটি রাইটস’— এই অধিকার দাবি করে শিল্পা সরাসরি পৌঁছে গেলেন বম্বে হাইকোর্টে। বিষয়টি তিনি তুলে ধরেছেন ‘বিগ বস’ খ্যাত আইনজীবী সানা রইস খানের কাছে। বিতর্কের আঁচে দগ্ধ শিল্পা এবার জানিয়ে দিলেন, তার ব্যক্তিত্ব, তার নাম, তার ছবি কেউ ইচ্ছেমতো ব্যবহার করতে পারবে না।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অনেক দিন ধরেই বলিউডের অনেক তারকাদের ব্যক্তিগত ছবি ও তথ্য ভুলভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করার অভিযোগ উঠেছে। সেই ধারাবাহিকতায় শিল্পাও আদালতের শরণাপন্ন হলেন। শিল্পা শেঠির মূল অভিযোগ হলো, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট তার নাম ও ছবি অনুমতি ছাড়াই ভুলভাবে ব্যবহার করছে।

কিছু অসাধু লোক প্রচারের স্বার্থে ভুয়ো ছবি ব্যবহার করছে। শুধু তাই নয়, অভিনেত্রীর ছবি ও ভিডিওগুলো বিকৃত করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই কার্যকলাপ কেবল শিল্পার আর্থিক ক্ষতিই করছে না, বরং তার ভাবমূর্তির উপরও মারাত্মক প্রভাব ফেলছে।

অভিনেত্রীর আইনজীবী সানা রইস খান বলেন, ‘শিল্পা শেঠির কষ্টার্জিত খ্যাতি কেউ তার অনুমতি ছাড়া নিজের স্বার্থে কাজে লাগাতে পারে না। বছরের পর বছর ধরে অর্জন করা এই খ্যাতিকে ক্ষতিগ্রস্ত করছে এসব ছবির ব্যবহার। তার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ব্যক্তিগত লাভের জন্য কোনোভাবেই অভিনেত্রীর ছবি এভাবে ব্যবহার করা যায় না।’

উল্লেখ্য, শিল্পা শেঠির আগে বলিউডের আরও অনেক জনপ্রিয় তারকা এই একই ইস্যুতে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং হৃতিক রোশানের মতো প্রবীণ অভিনেতারাও নিজেদের ‘প্রোটেকশন অব পার্সোনালিটি রাইটস’ রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১০

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১১

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৪

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৫

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৬

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৭

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

২০
X