স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৯:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপের টিকিট নিশ্চিত শ্রীলঙ্কার

বিশ্বকাপের টিকিট নিশ্চিত শ্রীলঙ্কার

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। সুপার সিক্স পর্বে জিম্বাবুয়েকে হারানোর ফলে সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পেল তারা। যোগ্যতা অর্জন পর্ব থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেয়েছে শ্রীলঙ্কা।

ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়ে জিম্বাবুয়ে। দলের টপ অর্ডার রান পায়নি। শেন উইলিয়ামস হাফ সেঞ্চুরি করেন। ৩১ রান করেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের এ দুই ব্যাটার না দাঁড়ালে রান ১০০ হতো কি না সন্দেহ। ৫৬ রান করে আউট হন উইলিয়ামস। এই রানের ওপর ভর করে ৩২.২ ওভারে ১৬৫ রানে অল আউট হয় জিম্বাবুয়ে।

শ্রীলঙ্কার হয়ে মাহেশ থিকশানা ৪ উইকেট নেন। দিলশান নেন ৩ উইকেটে। দুটি উইকেট নিয়েছেন মাথিশা পাথিরানা। জবাব দিতে নেমে পাথুম নিশঙ্কর সেঞ্চুরিতে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে শ্রীলঙ্কা। দুই ওপেনার ১০৩ রানের জুটি গড়েন। দিমুথ করুণারত্নে ৩০ রান করে আউট হন। কুশল মেন্ডিস করেন অপরাজিত ২৫ রান। ৩৩.১ ওভারে ৯ উইকেট হারিয়ে ম্যাচ জেতে শ্রীলঙ্কা।

চার মেরে দলকে জেতানোর সঙ্গে সেঞ্চুরিও পূরণ করেন নিশঙ্ক। ১০৩ রানে অপরাজিত থাকেন তিনি। শ্রীলঙ্কার পরে দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার সুযোগ আছে জিম্বাবুয়ের। নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবেন তারা। সেই ম্যাচ জিতলেই বিশ্বকাপের মূলপর্বে খেলবেন সিকান্দার রাজারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১০

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১১

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১২

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৩

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৪

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৫

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৬

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৭

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৮

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৯

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

২০
X