বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৭:৫১ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

পরিচয় মিলল সেই গলাকাটা যুবকের

নিহত আমির হোসেন। ছবি : সংগৃহীত
নিহত আমির হোসেন। ছবি : সংগৃহীত

বরিশালের হিজলায় মেঘনা নদীর তীর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত সেই গলাকাটা মরদেহের পরিচয় মিলেছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে হিজলা নৌ-ফাঁড়ি পুলিশের ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম আমির হোসেন (৩০)। তিনি লক্ষ্মীপুরের রায়পুরা উপজেলার চরবংশী ইউনিয়নের চরখাসিয়া গ্রামের স্বপন হাওলাদারের ছেলে।

নিহতের বাবা স্বপন হাওলাদার অভিযোগ করে বলেন, গ্রামে বসবাসকালে দেনায় জড়িয়ে পড়ে তার ছেলে। পরে স্ত্রী এবং দুই সন্তান নিয়ে ঢাকার মুন্সীগঞ্জে গিয়ে একটি হোটেলে শ্রমিকের চাকরি নেয়। চাকরির সুবাধে বন্ধুত্ব হয় পার্শ্ববর্তী হোটেলের আরেক শ্রমিকের সঙ্গে। বন্ধুত্বের সুবাধে তার ছেলের বাসায় আসা-যাওয়া ছিল সেই হোটেল শ্রমিকের।

তিনি আরও বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে আমিরকে ৪০ হাজার টাকা সহায়তা করে সে। একপর্যায়ে তার ছেলের স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে ওই হোটেল শ্রমিকের। পরবর্তীতে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক ধরা পড়ে আমিরের কাছে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

স্বপন হাওলাদার বলেন, প্রেমিকের সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্ক ধরে ফেলায় তার ছেলেকে বরিশালের হিজলা উপজেলায় নিয়ে এসে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করা হয়েছে।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল বলেন, সোমবার রাত ৩টায় নদীর পাড় থেকে গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার করা হয়। একদিন পর তার পরিবারের সদস্যরা পরিচয় শনাক্ত করে। তবে তার আগেই বরিশাল শেবাচিম হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের জন্য আঞ্জুমানে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, এই ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে পরকীয়া প্রেমের ঘটনা রয়েছে বলে দাবি করেছে তার পরিবার। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে, গত সোমবার (১৯ জানুয়ারি) রাত ৩টার দিকে বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শান্তি বাজার সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত হিসেবে গলাকাটা অবস্থায় আমির হোসেনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১০

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১১

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১২

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৩

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৪

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৫

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৬

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৭

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৮

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৯

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

২০
X