বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সুশান্তের জন্মদিনে বোনের খোলা চিঠি

সুশান্ত সিং রাজপুত ও শ্বেতা সিং কীর্তি I ছবি : সংগৃহীত
সুশান্ত সিং রাজপুত ও শ্বেতা সিং কীর্তি I ছবি : সংগৃহীত

বলিউডের রুপালি পর্দায় যিনি এসেছিলেন ধূমকেতুর মতো, অসম্ভব প্রতিভায় ভরপুর—সেই সুশান্ত সিং রাজপুত আজও স্মৃতির আকাশে জ্বলজ্বল করছেন। সময়ের নিষ্ঠুর পরিহাসে অকালেই থেমে যায় তার পথচলা। বেঁচে থাকলে আজ তিনি পা রাখতেন ৪০ বছরে। কিন্তু বয়স থেমে গেলেও থামেনি ভক্তদের ভালোবাসা, থামেনি পরিবারের বুকের হাহাকার। এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ ও হৃদয়বিদারক খোলা চিঠি লিখেছেন তার বোন শ্বেতা সিং কীর্তি। যেখানে ভাইকে হারানোর ক্ষত, স্মৃতি আর না-বলা কথাগুলো উঠে এসেছে অশ্রুসজল ভাষায়।

দীর্ঘ ও আবেগঘন খোলা চিঠিতে শ্বেতা লিখেছেন, অনেকে আমাকে জিজ্ঞেস করে, আমি কি তাকে মিস করি? আমি হেসে ফেলি।’

‘কারণ যে আমার হৃদস্পন্দনের সঙ্গে মিশে আছে, তাকে কীভাবে মিস করি? আমি প্রতিটি মুহূর্তে তাকে অনুভব করি। আমার প্রার্থনা, নীরবতা আর হাসিতে সে মিশে আছে।’

তিনি লেখেন, ‘সুশান্ত শুধু একজন অভিনেতা ছিলেন না; তিনি ছিলেন এক অনুসন্ধানী মন, এক স্বপ্নদ্রষ্টা। তিনি আমাদের শিখিয়েছেন তারাদের দিকে তাকিয়ে প্রশ্ন করতে, সীমার বাইরে গিয়ে ভাবতে এবং সাহসের সঙ্গে ভালোবাসতে।’

উল্লেখ্য, ২০২০ সালের জুনে মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের মরদেহ। দীর্ঘ সময় এই মৃত্যু নিয়ে নানা রহস্য ও জল্পনা চললেও, ২০২৫ সালের মার্চে সিবিআই তাদের ক্লোজার রিপোর্টে জানায়, সুশান্তের মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি। তবে আইনি ফলাফল যা-ই হোক, শ্বেতার কাছে সুশান্ত আজও এক জীবন্ত শক্তি। তার কথায়, ‘তুমি চলে যাওনি, তুমি সর্বত্র আছো।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X