ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১২:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

সাকিব-রাকিবুলদের চ্যালেঞ্জ ভারতীয় ব্যাটিং

সাকিব-রাকিবুলদের চ্যালেঞ্জ ভারতীয় ব্যাটিং

শ্রীলঙ্কায় ব্যাটে-বলে দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সেমি নিশ্চিত করে তারা। সে আনন্দ ভাগাভাগি করে নিতে পুরো দলকে আতিথেয়তা দিয়েছে শ্রীলঙ্কায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। সেখানে আড্ডা-খুনসুটিতে দারুণ সময় কাটিয়েছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিবরা। তবে এবার দারুণ পরীক্ষার মুখোমুখিও হতে হচ্ছে তাদের। সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত; খুব নির্দিষ্ট করে বললে সেটা হতে পারে ভারতীয় ব্যাটিং লাইনআপ। বিশেষ করে আইপিএল খেলা সাই সুদর্শন, যশ ধুল, অভিষেক শর্মাদের সামনে বোলিং পরীক্ষা দিতে হবে সাকিব-রাকিবুলদের। সেটা উতরে যেতে পারলে প্রথমবার শিরোপা জেতার পথ আরও মসৃণ হয়ে যাবে সাইফ হাসানের দলের। ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিতে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ নিয়ে বাংলাদেশের ভাবনা কী হতে পারে? টিম ম্যানেজমেন্ট সূত্র বলছে, নিজেদের স্ট্রেন্থ নিয়েই যত চিন্তাভাবনা করছে বাংলাদেশ। প্রতিপক্ষ নিয়ে খুব একটা চিন্তিত নয় তারা। টুর্নামেন্টজুড়ে ক্রিকেটাররা দারুণ ছন্দে থাকায় নিজেদের স্ট্রেন্থ নিয়েই কাজ করছেন মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ নাঈম, শেখ মেহেদী, রাকিবুল ও সাকিবরা। আজ দুপুর আড়াইটায় শুরু হতে যাওয়া ম্যাচটিতে জিতে ফাইনালে উঠতে চান তারা। ভারত ম্যাচ সামনে রেখে গতকাল দীর্ঘক্ষণ অনুশীলন করেছে বাংলাদেশ। খুঁটিনাটি ভুলত্রুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছেন ক্রিকেটাররা। কবে দেশে ফিরতে চান—প্রশ্নে এক ক্রিকেটারের উত্তর, ‘ভারতকে হারাতে পারলে তো ২৪ জুলাই ফিরব, না হয় দুদিন আগেই ফিরতে হবে। তাই ভারতকে হারিয়ে দুদিন বেশিই থাকতে চাই।’ অর্থাৎ ভারতকে হারাতে পারলেই ফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশ। সেখানে কাল সকালে শুরু হওয়া শ্রীলঙ্কা-পাকিস্তানের মধ্যকার জয়ী দলের মুখোমুখি হতে হবে তাদের। সমীকরণ কঠিন হলেও আত্মবিশ্বাসী বাংলাদেশ। ইমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্বে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন জয়-তামিমরা, বোলিংয়ে সাকিব, সৌম্য ও রাকিবুলরা। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ ঘিরে কন্ডিশনিং ক্যাম্প করতে যাচ্ছে বাংলাদেশ। এ টুর্নামেন্টের সাফল্যের জন্য সে ক্যাম্পে সুযোগ পেতে পারেন সৌম্য, সাকিব, জয়রাও। গতকাল মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন সে কথা, ‘হ্যাঁ, ওখান থেকে (ইমার্জিং দল) কিছু খেলোয়াড় হয়তো প্রাথমিক স্কোয়াডে রাখা হবে। তাদের কেউ কেউ অনেক ভালো করছে, ফাইনাল সিলেকশন পরের কথা। আমরা প্রাথমিক স্কোয়াড যেটা দেব, সেখানে ইমার্জিংয়ে যারা পারফর্ম করছে তাদের থেকে ২-১ জন থাকতে পারে। চূড়ান্ত স্কোয়াডে থাকবে কি না তা নির্বাচক প্যানেল ঠিক করবে।’ ভারতকে হারিয়ে ফাইনালে উঠতে না পারলেও জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পেতে পারেন সৌম্য, জয়, সাকিবরা। এটা এখন অনুমেয়ই বলা যায়। তবে ভারতকে হারিয়ে ট্রফির জন্যই লড়বেন তারা, এমনই প্রত্যাশা করার কথা দর্শক-সমর্থকদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১০

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১১

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১২

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৩

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৪

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৬

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৭

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৮

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৯

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২০
X