কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ০৮:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

চাপে সিমেন্ট শিল্প

বিসিএমএ লগো। ছবি: সংগৃহীত
বিসিএমএ লগো। ছবি: সংগৃহীত

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস হলে সিমেন্ট শিল্প অতিরিক্ত করের চাপসহ নানা সংকটে পড়বে বলে দাবি করেছে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ)।

গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি ও ক্রাউন সিমেন্টের ভাইস চেয়ারম্যান আলমগীর কবির।

এ সময় তিনি চূড়ান্ত বাজেটে অন্তর্ভুক্তির জন্য আট প্রস্তাব লিখিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, প্রাক-বাজেট আলোচনায় দাবিগুলো বিবেচনার আবেদন করা হয়। তখন এনবিআর বিষয়গুলো বিবেচনার আশ্বাস দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, প্রস্তাবিত বাজেটে সেই আশ্বাসের প্রতিফলন ঘটেনি। উল্টো কর আরোপ করা হয়েছে।

আলমগীর কবির বলেন, ঘোষিত বাজেটে ক্লিংকারের ওপর অতিরিক্ত আমদানি শুল্কসহ অগ্রিম আয়কর, জ্বালানি সংকট, পরিবহন ভাড়া বৃদ্ধি, ডলার সংকটসহ নানা সমস্যায় সিমেন্ট শিল্প খাত এখন কঠিন সময় পার করছে।

ক্লিংকারের কাঁচামাল আমদানি শুল্ক চলতি বাজেটে প্রতি টন ৫০০ টাকা আছে। তা কমিয়ে ২০০ টাকা নির্ধাণের প্রস্তাব করা হয়েছে। কিন্তু প্রস্তাবিত বাজেটে শুল্ক না কমিয়ে উল্টো টনপ্রতি আরও ২০০ টাকা বাড়িয়ে ৭০০ করা হয়েছে। সিমেন্টের প্রধান কাঁচামাল আমদানিতে শুল্ক ১২ থেকে ১৩ শতাংশ করা হয়েছে। এর প্রভাবে ভোক্তার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১০

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১১

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১২

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৩

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৫

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৬

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৭

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৮

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৯

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

২০
X