কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০২:৫০ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০১:৫৭ পিএম
প্রিন্ট সংস্করণ
চলছে জনসম্পৃক্ততা কার্যক্রম

মশা মারতে ঢাকা দক্ষিণে ‘সিঙ্গাপুরের মডেল’

মশা মারতে ঢাকা দক্ষিণে ‘সিঙ্গাপুরের মডেল’

ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সক্ষম হয়েছে বলে দাবি করেছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, আমরা ‘সিঙ্গাপুরের মডেল’ অনুসরণ করে মাঠ পর্যায়ে মশার আধার নির্মূলে কাজ করছি। ৭৫ ওয়ার্ডের মধ্যে যেগুলোয় গত এক সপ্তাহে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেছে, সেগুলোকে লাল বা বিপজ্জনক চিহ্নিত করে চিরুনি অভিযান চালানো হচ্ছে। এলাকার সবাইকে সম্পৃক্ত করে এই বিশেষ অভিযান চলছে। গতকাল শনিবার বাসাবো কালীমন্দির সংলগ্ন এলাকায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধনে জনসম্পৃক্ততা কার্যক্রমে অংশ নিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

মেয়র তাপস বলেন, ‘আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এখন দক্ষিণে ৭০ জনের মতো রোগী আছে। তারপরও আমরা তৃপ্তি প্রকাশ করছি না। আগে কন্ট্রোল রুমের মাধ্যমে মশা নিধন কার্যক্রম ব্যাপক আকারে পরিচালিত হতো। এখন রোগী কম। বৃষ্টির মৌসুম এখনো শেষ হয়নি। তাই আমরা বৃহৎ আকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’

শেখ তাপস বলেন, এখন ভাদ্র মাস, ভরা মৌসুম। সুতরাং মাঠ পর্যায়ের কার্যক্রম আমরা আরও বেগবান করেছি। আমাদের লক্ষ্য—মশক প্রজননের আধার বিনষ্ট করা। যতই প্রজনন উৎস কমানো যাবে, আমাদের কার্যক্রম ততই ফলপ্রসূ হবে। এজন্য জনসম্পৃক্ততা বাড়াতে আমরা এই কার্যক্রম নিয়েছি।

মেয়র বলেন, ‘আমাদের সঙ্গে মার্শাল অ্যাগ্রোভেট চুক্তির কোনো ব্যত্যয় করেনি। তবে ব্যত্যয় পেলে ব্যবস্থা নেব।’ উত্তরে একটি ঘটনা ঘটলেও দক্ষিণে মার্শাল নিয়ম মেনেই কাজ করছে। আমরা কারও মাধ্যমে (কীটনাশক) আমদানি করি না। ২০১৯ সালের পর থেকে আমরা সরকারি নীতিমালা অনুযায়ী উৎপাদকের কাছ থেকে সরাসরি আমদানি করি।

গত দুই সপ্তাহ পর্যালোচনা করে ৫, ২২, ৫৩ ও ৬০ নম্বর ওয়ার্ডে ১০ জনের বেশি রোগী পাওয়া গেছে বলে জানান মেয়র। এ সময় ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X