মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আরএমপির ১২ থানায় ওসি পদে রদবদল

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ১২টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) রদবদল করা হয়েছে। রোববার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি/পদায়ন কার্যকর করা হয়। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে। উল্লেখ্য, লটারির মাধ্যমে এই ১২ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে।

নতুন পদায়নপ্রাপ্ত ওসিরা হলো- নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মো. আবুল কালাম আজাদকে মতিহার থানায়, দামকুড়া থানার ওসি মো. রবিউল ইসলামকে বোয়ালিয়া মডেল থানায়, চন্দ্রিমা থানার ওসি মো. আরজুনকে বেলপুকুর থানায়, মতিহার থানার ওসি মো. আব্দুল মালেককে রাজপাড়া থানায়, কাটাখালী থানার ওসি আব্দুল মতিনকে পবা থানায়, বেলপুকুর থানার ওসি মো. সুমন কাদেরীকে কাটাখালী থানায়, শাহমখদুম থানার ওসি মাছুমা মুস্তারীকে এয়ারপোর্ট থানায়, এয়ারপোর্ট থানার ওসি মো. ফারুক হোসেনকে শাহমখদুম থানায়, পবা থানার ওসি মো. ফরহাদ আলীকে কাশিয়াডাঙ্গা থানায়, কাশিয়াডাঙ্গা থানার ওসি মো. আজিজুল বারী ইবনে জলিলকে দামকুড়া থানায়, কর্ণহার থানার ওসি মো. মনিরুল ইসলামকে চন্দ্রিমা থানায় ও রাজপাড়া থানার ওসি মো. হাবিবুর রহমানকে কর্ণহার থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত, নিরপেক্ষ ও কার্যকর করতে এই রদবদল করা হয়েছে বলেও জানান আরএমপি মুখপাত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X