সৈয়দা শাহিদা সুলতানা ইলোরা
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৭:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ
স্বাস্থ্য পরামর্শ

করোনা মোকাবিলায় প্রাকৃতিক রক্ষাকবচ যোগব্যায়াম

ফাইল ছবি
ফাইল ছবি

সম্প্রতি করোনার নতুন ঢেউ আবারও উদ্বেগ বাড়িয়ে তুলছে। বিশেষজ্ঞদের মতে, এবারের ভেরিয়েন্টে খুব কম উপসর্গ নিয়ে সরাসরি আক্রান্ত হচ্ছে ফুসফুস। এ অবস্থায় করোনা প্রতিরোধে এবং করোনাকালীন ও পরবর্তী স্বাস্থ্য সমস্যা দূর করতে নিয়মিত যোগচর্চা প্রাকৃতিক রক্ষাকবচ হিসেবে কাজ করবে। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতসহ বিভিন্ন দেশের গবেষণা রয়েছে।

যোগের নির্দিষ্ট কিছু আসন, প্রাণায়াম ও শিথিলায়ন প্রাকৃতিকভাবে ফুসফুসকে শক্তিশালী করে ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বক্রাসন ও সেতুবন্ধানাসন শরীরে লসিকা প্রবাহ বাড়ায়, যা টক্সিন দূর করে এবং ইমিউন কোষগুলোর চলাচল বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

সেতুবন্ধানাসন মাটিতে চিত হয়ে শুয়ে নির্দিষ্ট নিয়মে হাত ও পায়ের পাতার ওপর ভর দিয়ে কোমর উঁচু করে করতে হয়। বক্রাসন মাটিতে বসে নির্দিষ্ট নিয়মে পর্যায়ক্রমে হাঁটু ভাঁজ করে হাত পেছনে রেখে মেরুদণ্ডে মোচড় দিয়ে করতে হয়।

ভুজঙ্গাসন ও মৎস্যাসন ফুসফুস ও বুক প্রসারিত করে ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায়। মৎস্যাসনে চিত হয়ে শুয়ে হাতে ভর রেখে বুক ওপরে উঠিয়ে মাথার তালু মাটিতে স্পর্শ করাতে হয়, নিতম্ব না উঠিয়ে। ভুজঙ্গাসনে মাটিতে উপুড় হয়ে শুয়ে নাভি পর্যন্ত অংশ মাটিতে রেখে বাকি অংশ শ্বাস নিতে নিতে ওপরে উঠাতে হয়।

অনুলোম-বিলোম ও ভ্রামরী প্রাণায়াম প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে, স্ট্রেস কমায় ও প্রতিটি কোষে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে। ভ্রামরী প্রাণায়ামে বসে চোখ বন্ধ করে নির্দিষ্ট নিয়মে কানে আঙুল দিয়ে ভ্রমরের গুঞ্জনের মতো শব্দ করতে হয়। এতে নাইট্রিক অক্সাইডের পরিমাণ বেড়ে রক্তনালি শিথিল ও প্রশস্ত হয়ে রক্ত প্রবাহ বাড়িয়ে তোলে। ফলে শরীরের সব টিস্যুগুলোয় অধিক অক্সিজেন ও পুষ্টি উপাদান পৌঁছায়।

অনুলোম বিলোম প্রাণায়ামে পর্যায়ক্রমে বসে থেকে এক নাক বন্ধ করে আরেক নাক দিয়ে শ্বাস নিতে হয়। এটি অ্যাজমা ও অ্যালার্জি সমস্যা কমায়। অনিয়মিত হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করে। শ্বাসতন্ত্রের পেশিকে শক্তিশালী করে।

করোনা আক্রান্ত অবস্থায় অক্সিজেন স্যাচুরেশন বাড়াতে যোগ থেরাপিস্টের পরামর্শে ধাপে ধাপে কিছু প্রাণায়াম ও এর মোডিফাইড রূপ যেমন, উপুড় হয়ে শুয়ে ডায়াফ্রেগমেটিক ব্রিদিং তাৎক্ষণিকভাবে সাহায্য করে। প্রতিদিন ২০ থেকে ৩০ মিনিট নির্দিষ্ট আসন, প্রাণায়াম ও যোগ নিদ্রার মতো রিলাক্সেশন টেকনিকচর্চা করোনা মোকাবিলায় শরীর ও মনকে প্রস্তুত রাখবে।

তবে জ্বর থাকাকালীন সময়ে কঠিন অনুশীলন এড়িয়ে চলুন। শরীরের সামর্থ্য বুঝে চর্চা করুন। হার্ট বা ফুসফুসের রোগ থাকলে বা অন্য কোনো শারীরিক জটিলতা থাকলে যোগ থেরাপিস্টের পরামর্শ নিন। সতর্কতা মেনে আজ থেকেই চর্চা শুরু করুন। নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১০

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১১

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১২

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৩

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৪

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৫

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৬

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৭

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৮

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৯

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

২০
X