কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

কারও সঙ্গে যুদ্ধে যাব না, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখব - প্রধানমন্ত্রী

কারও সঙ্গে যুদ্ধে যাব না, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখব - প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা কারও সঙ্গে যুদ্ধ চাই না; বরং শান্তিতে থাকতে চাই। কিন্তু স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি নিতে হবে। আমরা কারও সঙ্গে যুদ্ধে লিপ্ত হবো না। সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। গতকাল রোববার নৌবাহিনী প্রধানের সচিবালয়ে নৌবাহিনী ও বিমানবাহিনী সিলেকশন বোর্ড-২০২৩-এ ভাষণে তিনি এসব কথা বলেন।

সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, জনগণের আর্থসামাজিক অগ্রগতির স্বার্থে বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে। প্রতিটি দেশের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। যেহেতু আমরা জাতির পিতার দেওয়া নীতি অনুসরণ করছি, তাই সবার সঙ্গে সমানভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছি।

জনগণের জীবনমান উন্নয়নে সরকারের লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতার জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে পেরেছেন, এটাই সবচেয়ে বড় বিষয়। নৈতিকতা, ব্যবহারিক দিক সম্পর্কে জ্ঞান, দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, দায়িত্ববোধ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাসম্পন্ন কর্মকর্তাদের পদোন্নতির জন্য বাছাইয়ে নিরপেক্ষ মূল্যায়ন করার জন্য নির্বাচন বোর্ডকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সরকারপ্রধান বলেন, আমরা অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীলতা অর্জন করেছি। শুধু তা-ই নয়, বিশ্বের সামনে বাংলাদেশের একটি উজ্জ্বল ভাবমূর্তিও তৈরি হয়েছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে আবির্ভূত হতে সক্ষম হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১০

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১১

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১২

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৩

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৫

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৬

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৭

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৮

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৯

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

২০
X