বগুড়া ব্যুরো
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

বগুড়া থেকে নির্বাচন করতে চান হিরো আলম

বগুড়া থেকে নির্বাচন করতে চান হিরো আলম

হবিগঞ্জ থেকে উপহার পাওয়া হিরো আলমের সেই মাইক্রোবাসটি অ্যাম্বুলেন্সে রূপান্তর করে ‘অ্যাম্বুলেন্স সার্ভিস’ হিসেবে উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদীঘি গ্রামে হিরো আলমের বাড়ি থেকে অ্যাম্বুলেন্স সার্ভিসটি উদ্বোধন করা হয়।

এ সময় হিরো আলম বলেন, মানুষের ভালোবাসায় আলম থেকে আজ আমি হিরো আলম হয়েছি। হবিগঞ্জ থেকে উপহার পাওয়া মাইক্রোবাসটি আমি নিজে ব্যবহার করতে পারতাম অথবা বিক্রি করতে পারতাম; কিন্তু তা না করে এলাকার গরিব ও অসহায় মানুষের কথা চিন্তা করে অ্যাম্বুলেন্সে রূপান্তর করার সিদ্ধান্ত নিই। আমাকে আরও দুটি প্রতিষ্ঠান দুটি অ্যাম্বুলেন্স প্রদান করবে। সেই অ্যাম্বুলেন্স দুটিও এলাকার মানুষের সেবার জন্য দিয়ে দেবো।’

হিরো আলম বলেন, ‘অ্যাম্বুলেন্সে ‘৯৯৯’ নাম্বার লেখা রয়েছে। গরিব ও অসহায় মানুষ তাদের প্রয়োজনে ফোন করলে সেখানে পৌঁছে যাবে অ্যাম্বুলেন্সটি।

এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে হিরো আলম বলেন, আমি এখনো কোনো দলে যোগ দেইনি। তবে আগামীতে যে কোনো দল থেকে নির্বাচন করব। তবে কোনো দলের সঙ্গেই আমার কথা হয়নি। আগামী সংসদ নির্বাচনে বগুড়ার যে কোনো আসন থেকে নির্বাচন করতে পারি। হিরো আলম ফাউন্ডেশনের উদ্যোগে অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১০

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১১

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১২

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১৩

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৪

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৫

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৬

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৮

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১৯

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

২০
X