স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৩২ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

সেই পরিচালকের পদত্যাগ দাবিতে অনড় ক্রিকেটাররা, বিসিবির আশ্বাসেও গলছে না মন

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে নতুন করে উত্তাপ ছড়িয়েছে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্য। ক্রিকেটারদের বেতন ও ক্ষতিপূরণ বিষয়ে দেওয়া ওই বক্তব্যকে ‘অদায়িত্বশীল’ আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

বুধবার ক্রিকেটারদের ক্ষতিপূরণ প্রসঙ্গে নাজমুল ইসলামের এক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিশ্বকাপে অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতি হবে, কিন্তু বোর্ডের কোনো লোকসান নেই—এমন বক্তব্যকে কেন্দ্র করেই ক্ষোভে ফেটে পড়ে কোয়াব।

রাতেই কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে স্পষ্ট ভাষায় বলেন, ‘একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক এভাবে ক্রিকেটারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা তাৎক্ষণিকভাবে তার পদত্যাগ চাইছি। যদি তিনি আগামীকাল বিপিএলের ম্যাচ শুরুর আগেই সরে না দাঁড়ান, তাহলে কোনো ক্রিকেটার মাঠে নামবে না।’

এই ঘোষণার পর পরিস্থিতি সামাল দিতে গভীর রাতে ক্রিকেটারদের টিম হোটেলে বৈঠকে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কয়েকজন পরিচালক। তবে বৈঠক থেকে কোনো কার্যকর সমাধান আসেনি। পরিচালকদের পক্ষ থেকে কেবল আশ্বাস দেওয়া হলেও তাতে রাজি হননি ক্রিকেটাররা।

বৃহস্পতিবার সকালে আবারও নিজের অবস্থান পরিষ্কার করেন মিঠুন। তিনি দেশের একটি গণমাধ্যমকে জানান, ক্রিকেটাররা তাদের সিদ্ধান্তে অটল। উনি দায়িত্বে থাকলে মাঠে নামার প্রশ্নই আসে না তাদের। সব ক্রিকেটারও এ বিষয়ে একমত। আর আজকের প্রথম ম্যাচ যদি না হয়, তাহলে তারা সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানাবে।

এদিকে বিষয়টি নিয়ে বিসিবির একাধিক পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। সব মিলিয়ে, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর ঠিক আগমুহূর্তে ক্রিকেটার ও বোর্ডের এই মুখোমুখি অবস্থান দেশের ক্রিকেটকে বড় অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।

কালবেলা/এমএইচ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

দ্বিতীয় মেয়াদে বলদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

১০

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

১১

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

১২

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১৪

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

১৫

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

১৬

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

১৭

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

১৮

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১৯

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

২০
X