কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম
প্রিন্ট সংস্করণ
সংবাদ বিজ্ঞপ্তি

এএসএ ও জিএসএর বার্ষিক সভায় যাচ্ছেন রেজাউল করিম

এএসএ ও জিএসএর বার্ষিক সভায় যাচ্ছেন রেজাউল করিম

ইন্দোনেশিয়া ন্যাশনাল শিপার্স কাউন্সিলের উদ্যোগে আগামী ৫-৭ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠেয় এশিয়ান শিপার্স অ্যালায়েন্স (এএসএ) ও গ্লোবাল শিপার্স অ্যালায়েন্সের (জিএসএ) বার্ষিক সভায় যোগদানের উদ্দেশ্যে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের চেয়ারম্যান ও এশিয়ান শিপার্স অ্যালায়েন্সের (এএসএ) ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিম রোববার ঢাকা ত্যাগ করেছেন। তার সফরসঙ্গী হবেন শিপার্স কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আরিফুল আহসান।

সভায় মেরিটাইম ইস্যুজ, দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সক্ষমতা, জাহাজ মালিকদের প্রধান চ্যালেঞ্জ, এএসএ-জিএসএ ভবিষ্যৎ উন্নয়ন, এএসএ ও জিএসএ ওয়ার্ক প্ল্যান-২০২৬ এবং মেম্বারশিপ ইস্যুজের ওপর আলোচনা করা হবে।

বাংলাদেশ ছাড়াও ইউরোপিয়ান, হংকং, কোরিয়া, অস্ট্রেলিয়া শিপার্স কাউন্সিল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ান ন্যাশনাল শিপার্স কাউন্সিল ও ম্যাকাও শিপার্স অ্যাসোসিয়েশন এবং আমেরিকান অ্যাসোসিয়েশন অব এক্সপোর্টারস অ্যান্ড ইমপোর্টারসের প্রতিনিধিরাও সভায় যোগদান করবেন। সংবাদ বিজ্ঞপ্তি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X