মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১২:০৬ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

শাহরাস্তি-হাজীগঞ্জে বিএনপির ভরসা মমিনুল হক

ইঞ্জিনিয়ার মমিনুল হক। ছবি : সংগৃহীত
ইঞ্জিনিয়ার মমিনুল হক। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই তালিকায় শাহরাস্তি-হাজীগঞ্জ (চাঁদপুর-৫) উপজেলা থেকে লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের নাম ঘোষণা করা হয়েছে। তিনি চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য।

দলীয় একাধিক সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলার বিএনপির প্রধান সমন্বয়ক এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী মমিনুল হক ওয়ান-ইলেভেনের সময় আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়ায় খালেদা জিয়া তাকে নবম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক দেন। সেবার তিনি পরাজিত হন।

দুই উপজেলার নেতাকর্মীরা বলছেন, মমিনুল হক তার নির্বাচনী এলাকায় দলীয় অসংখ্যা নেতাকর্মীর বিরুদ্ধে হওয়া রাজনৈতিক মামলায় অর্থ ও আইনি সহায়তা দিয়ে পাশে ছিলেন। দলের ক্রান্তিকালে রাজনীতি ও মাঠপর্যায় নেতাকর্মীদের আঁকড়ে ধরে রাখার পুরস্কার হিসেবে দল তাকে মনোনয়ন দিয়েছেন। তারা দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

গত ২ নভেম্বর রোববার উপজেলা যুবদলের আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশে মমিনুল হক বক্তব্যে দিতে গিয়ে বলেছিলেন, বিএনপির কাছে ২ লাখ ভোটের ব্যবধানে পরাজিত হবে জামায়াতের প্রার্থী।

সর্বশেষ ২০১৮ সালের বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন ইঞ্জিনিয়ার মমিনুল হক। সেবার এই আসনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নৌকা প্রতীকে বিজয়ী হন মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X