কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১২:১৩ এএম
অনলাইন সংস্করণ

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভায় অতিথিরা। ছবি : কালবেলা
সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভায় অতিথিরা। ছবি : কালবেলা

চট্টগ্রামে মাজহারুল উলূম মাদ্রাসা মিলনায়তনে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লোকমান হাকিম।

সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টায় এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব (মধুপুর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা মোহাম্মদ আলী ও মাওলানা উবাইদুল্লাহ হামযা প্রমুখ।

সভায় বক্তারা আগামী ১৫ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য সম্মিলিত খতমে নবুওয়ত মহাসম্মেলনকে সফল করার আহ্বান জানান এবং দেশের সর্বস্তরের আলেম-ওলামা, তৌহিদি জনতাকে এতে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

প্রধান অতিথি আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব (মধুপুর) বলেন, খতমে নবুওয়ত ইসলামের মৌলিক বিশ্বাসের অন্যতম স্তম্ভ। এ বিশ্বাস অটুট রাখা আমাদের ঈমানের দাবি। নবুওয়তের সমাপ্তি বিষয়ে কোনো বিভ্রান্তি বা অপপ্রচার যেন দেশে জায়গা না পায়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। ১৫ নভেম্বরের মহাসম্মেলন হবে ঈমান রক্ষার অঙ্গীকার নবায়নের এক ঐতিহাসিক মঞ্চ।

বিশেষ অতিথি আল্লামা মুহিউদ্দীন রাব্বানী বলেন, বর্তমান বিশ্বে নানা মতবাদ ও বিভ্রান্তির মধ্যেও মুসলমানদের ঐক্য ধরে রাখতে খতমে নবুওয়তের বিশ্বাসই সবচেয়ে শক্ত ভিত্তি। আমরা চাই এই মহাসম্মেলনের মাধ্যমে জাতি নতুন উদ্যমে ইসলামের খাঁটি শিক্ষা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিক।

সভায় আরও বক্তৃতা করেন মাওলানা মোহাম্মদ আলী মাওলানা উবাইদুল্লাহ হামযা, মাওলানা হাসানসহ অন্যান্য আলেমগণ। সভার শেষে দেশের শান্তি, স্থিতিশীলতা ও ইসলামী মূল্যবোধ রক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১১

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১২

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৩

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৪

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৫

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৬

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৭

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৮

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১৯

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

২০
X