কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থান-পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ের রেকর্ড প্রবৃদ্ধি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থান-পরবর্তী প্রথম বছরেই বাংলাদেশের অর্থনীতি তুলে ধরেছে এক চমকপ্রদ সাফল্যের গল্প। সর্বশেষ প্রকাশিত অর্থনৈতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বেড়েছে রেকর্ড ১৯.১৩ শতাংশ। এই প্রবৃদ্ধি শুধু দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তাই নয়, বরং বৈশ্বিক মানদণ্ডেও এক বিরল দৃষ্টান্ত, কারণ সাধারণত বড় রাজনৈতিক পরিবর্তনের পর বিনিয়োগ কমে যায়।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে যেসব দেশে গণঅভ্যুত্থান ঘটেছে, সেসব দেশের অর্থনীতি উল্টো পথে গেছে। উদাহরণ হিসেবে বলা যায়—শ্রীলঙ্কায় (২০২২ সালের পর) এফডিআই কমেছে ১৯.৪৯ শতাংশ, চিলিতে (২০১৯ সালের পর) ২৫.৬৮ শতাংশ, সুদানে (২০২১ সালের পর) ২৭.৬০ শতাংশ, ইউক্রেনে (২০১৪ সালের পর) ৬১.২১ শতাংশ, মিসরে (২০১১ সালের পর) ১০৭.৫৫ শতাংশ এবং ইন্দোনেশিয়ায় (১৯৯৮ সালের পর) কমেছে ১৬১.৪৯ শতাংশ।

এই বৈশ্বিক হ্রাসপ্রবণতার বিপরীতে বাংলাদেশের এফডিআই বৃদ্ধিকে বিশেষজ্ঞরা দেখছেন দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন হিসেবে।

বিডা’র নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) আশিক চৌধুরী বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় গুণ হলো শত প্রতিকূলতার মধ্যেও বাউন্স ব্যাক করার অসাধারণ ক্ষমতা। এই পরিসংখ্যান তারই প্রমাণ। সাধারণত গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বিদেশি বিনিয়োগ কমে যায়, কিন্তু আমরা উল্টো চিত্র দেখছি। সঠিক অর্থনৈতিক নীতিমালা, বাংলাদেশ ব্যাংক ও এনবিআরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর আন্তরিকতা এবং বেসরকারি খাতের অদম্য স্পৃহাই এই সাফল্যের মূল কারণ।’

তিনি আরও জানান, ‘সব সমস্যার সমাধান আমরা এখনো করতে পারিনি, তবে সদিচ্ছার কোনো অভাব ছিল না। শিগগিরই আমরা আমাদের সারা বছরের একটি আমলনামা বা রিপোর্ট কার্ড প্রকাশ করবো।’

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মণ্ডল স্বাক্ষরিত এই তথ্যটি প্রকাশ করা হয় আজ সোমবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১০

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১১

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৩

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৪

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৫

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৬

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৭

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৮

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৯

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

২০
X