কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

৪৫ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বহালসহ ৮ দাবিতে আলটিমেটাম

রাজধানীর কাকরাইলে এক মতবিনিময় সভায় বায়রার একাংশের নেতারা। ছবি : কালবেলা
রাজধানীর কাকরাইলে এক মতবিনিময় সভায় বায়রার একাংশের নেতারা। ছবি : কালবেলা

বাতিল হওয়া ৪৫টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বিনা শর্তে বহালসহ ৮ দফা দাবি পূরণে আগামী রোববার (৯ নভেম্বর) পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রার) একাংশের নেতারা।

সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর কাকরাইলে আইডিবি মিলনায়তনে এ ঘোষণা দেন ‘শ্রম বাজার আন্দোলনের’ আহ্বায়ক আতিকুর রহমান আতিক। দাবি পূরণ না হলে আগামী সোমবার (১০ নভেম্বর) বিএমইটি ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন তিনি।

গত এক বছরে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইনে একাধিক ধারা ও বিধি পরিবর্তনের ফলে রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রমে নানা বিপত্তি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সদস্যরা। কিছু অসাধু এনজিও ও প্রভাবশালী মহল খাতটিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় শ্রমবাজার রক্ষা আন্দোলনের আহ্বায়ক আরও বলেন, জনরপ্তানি খাত আজ মহাসংকটে। জটিলতা নিরসনে সব সদস্যদের ঐক্যবদ্ধ উদ্যোগ না নিলে আগামী দিনে দেশের এই গুরুত্বপূর্ণ খাত অস্তিত্ব সংকটে পড়বে।

বক্তারা লাইসেন্স নবায়নে অযৌক্তিক শর্ত বাতিল, অভিযোগ বাণিজ্যের নামে হয়রানি বন্ধ, সৌদি আরবসহ বন্ধ শ্রমবাজারগুলো পুনরায় চালু এবং বৈধ অভিবাসনের প্রতিবন্ধকতা দূর করাসহ ৮ দফা দাবি পেশ করেন। দ্রুত সময়ের মধ্যে এসব জটিলতা নিরসনে ৮ দফা দাবির বাস্তবায়ন না হলে আগামী সোমবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাওসহ আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

৮ দফা দাবিগুলো হলো— রিক্রুটিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়ায় অভিযোগ নিষ্পত্তি বা কর্মী প্রেরণের শর্ত বাতিল করতে হবে। বৈধ অভিবাসনের পথে যেসব অযৌক্তিক আইন ও বিধি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সেগুলো অবিলম্বে বাতিল করতে হবে। বৈধ অভিবাসনে বাধা সৃষ্টি করায় অবৈধ অভিবাসনের প্রবণতা ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে, যা রাষ্ট্র ও সমাজ-উভয়ের জন্যই গভীর উদ্বেগের বিষয়। সৌদি আরবে ১-২৪ পর্যন্ত একক বহির্গমন ছাড়পত্র দেওয়া আগের নিয়মে চালু রাখতে হবে। লাইসেন্স জামানতের লভ্যাংশ পূর্বের নিয়মে বহাল রাখতে হবে এবং পে-অর্ডারের মাধ্যমে জামানত ব্যবস্থা বাতিল করতে হবে।

এ ছাড়াও রয়েছে— শুধু কর্মীর নিকটাত্মীয়ের দায়ের করা অভিযোগ গ্রহণযোগ্য হবে, এবং অভিযোগ নিষ্পত্তি শুধু ঢাকায় করতে হবে। সৌদি আরবসহ সব দূতাবাসে সব রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করার উদ্যোগ গ্রহণ করতে হবে।

অভিবাসন সেক্টর ও দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে, রেমিট্যান্স যোদ্ধাদের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে সব বন্ধ শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে হবে বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণ এবং বিশ্বের সব দেশের শ্রমবাজার উন্মুক্ত করার জন্য অবিলম্বে দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। এই উদ্যোগই দেশের অর্থনীতি, প্রবাসী কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহের পুনর্জাগরণের মূল চাবিকাঠি। কোনো দেশেই একক এজেন্সির (যেমন BOESL) মাধ্যমে কর্মী প্রেরণ বাধ্যতামূলক করা যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

১০

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১১

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১২

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৩

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৪

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৫

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৮

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৯

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

২০
X