কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লার ৯ আসনে যাদের পেল বিএনপি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। সে ধারাবাহিকতায় কুমিল্লার১১টি আসনের মধ্যে ৯টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এটা সম্ভাব্য তালিকা। এরপরও এসব তালিকায় পরিবর্তন নিয়ে আসতে পারে। তবে এই সম্ভাব্য প্রার্থী তালিকা সবচেয়ে অ্যাপ্রোপিয়েট ধরে নিতে হবে।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

এরপর বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টিতে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন : কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা-৪ (দেবিদ্বার) ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) জসীম উদ্দীন, কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, সিটি করপোরেশন) মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৮ (বরুড়া) জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আবুল কালাম, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আব্দুল গফুর ভুঁইয়া ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে কামরুল হুদা। কুমিল্লা-৭ (চান্দিনা) ও কুমিল্লা-২ (হোমনা, তিতাস) আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১০

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১১

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১২

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৩

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৪

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৫

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৬

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৭

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৮

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৯

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

২০
X