কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৮:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

আজ কুতুবদিয়া চ্যানেল পাড়ি দেবেন ১২ সাঁতারু

কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিচ্ছেন সাঁতারুরা। পুরোনো ছবি
কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিচ্ছেন সাঁতারুরা। পুরোনো ছবি

বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বোয়াস) আয়োজন করেছে বিশেষ সাঁতার প্রতিযোগিতা ‘তৃতীয় পাহাড় থেকে কুতুবদিয়া চ্যানেল সুইমিং ২০২৫’। আজ শনিবার সকাল ৯টায় কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ঘাট থেকে শুরু হয়ে কুতুবদিয়া দ্বীপের বড়কূপ ঘাট পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সাঁতার প্রতিযোগিতা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১২ জন দক্ষ সাঁতারু কুতুবদিয়া-পেকুয়া চ্যানেলের প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ সাঁতারপথ অতিক্রম করে পৌঁছবেন চূড়ান্ত গন্তব্যে। চ্যালেঞ্জিং এই প্রতিযোগিতা শুধু একটি ক্রীড়া ইভেন্ট নয়, বরং সাঁতারের মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেওয়ার এক প্রয়াস।

বোয়াস জানিয়েছে, এ আয়োজনের মূল লক্ষ্য হলো পানিতে ডুবে মৃত্যুহার কমানো, মানুষের মধ্যে সাঁতারের প্রতি আগ্রহ বাড়ানো, পানিদূষণ রোধে সচেতনতা সৃষ্টি করা এবং নদীভিত্তিক পর্যটনকে উৎসাহিত করা।

ইভেন্টের উদ্বোধন করবেন এএসএম নূরুল আক্তার নিলয়, সহকারী কমিশনার (ভূমি), পেকুয়া উপজেলা, কক্সবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বোয়াসের উপদেষ্টা মোহাম্মদ শিমুল চৌধুরী। এ বছর ইভেন্টটির টাইটেল স্পনসর হিসেবে রয়েছে পাহাড় থেকে ডট কম। আয়োজকরা ক্রীড়াপ্রেমী ও স্থানীয় দর্শকদের উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উৎসাহ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X