কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

মিরপুরে খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত

রাজধানীর মিরপুরে খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত। ছবি : কালবেলা
রাজধানীর মিরপুরে খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত। ছবি : কালবেলা

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা মহানগর বৃহত্তর মিরপুর জোনের উদ্যোগে এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) জুমার পর মিরপুর-১ ঈদগাহ মাঠে এ মহাসম্মেলনের উদ্দেশ্য ছিল আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত নবুওয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করা।

সম্মেলনে সভাপতিত্ব করেন জোন সভাপতি মাওলানা সানাউল্লাহ। প্রধান অতিথি ছিলেন তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

প্রধান অতিথি বলেন, খতমে নবুওয়ত আমাদের ঈমানের মূলভিত্তি। যারা নবুওয়তের দাবিদার বা মিথ্যা নবীর অনুসারী, তারা ইসলামের পরিসরে থাকতে পারে না। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা মুসলিম জনতার ন্যায্য দাবি। এই দাবিকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, এই আন্দোলন কারও বিরুদ্ধে নয়, বরং ইসলাম ও নবীজির (সা.) মর্যাদা রক্ষার আন্দোলন। আগামী ১৫ নভেম্বরের আন্তর্জাতিক মহাসম্মেলন হবে ঈমানদার মুসলমানদের কণ্ঠের প্রতিধ্বনি। আমরা শান্তিপূর্ণভাবে রাষ্ট্রকে আহ্বান জানাই, কাদিয়ানীদের অবিলম্বে অমুসলিম ঘোষণা করা হোক।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন- মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আবুল কালাম কাসেমী, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা আবুল কাশেম আশরাফী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা জাকির হোসাইন কাসেমী, মুফতি মাহমুদুর রহমান, ইমরানুল বারী সিরাজী, মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মুফতি আব্দুল মালেক, মাওলানা ইয়ামিন হোসাইন আজমী প্রমুখ উলামায়ে কেরাম।

দেশের বিভিন্ন জেলাতেও শুক্রবার একই দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জে জেলা সভাপতি মাওলানা শাব্বির আহমাদ রশীদ, নরসিংদীতে জেলা সভাপতি মাওলানা শওকত হোসাইন সরকার, কুড়িগ্রামে জেলা সভাপতি মাওলানা আব্দুর রহিম এবং ঢাকার কামরাঙ্গিরচরে মহানগর ৪নং জোন সভাপতি মাওলানা হাবুবিল্লাহ মিয়াজির নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X