রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০১:০৯ এএম
অনলাইন সংস্করণ

রাজপথের কর্মসূচি দিয়ে সংকট নিরসন করা যাবে না : সাইফুল হক

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট বিষয়ে সৃষ্ট মতানৈক্য রাজপথের কর্মসূচি দিয়ে মীমাংসা করা যাবে না। জাতীয় ঐকমত্য কমিশনে যার নিরসন হয়েছে, এখন রাজপথে শক্তি প্রদর্শনের পথে তা সমাধান করা যাবে না। জবরদস্তি বা চাপ প্রয়োগ করে এই মতপার্থক্যের নিরসন করা যাবে না।

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে পার্টির নির্বাচন সংক্রান্ত উপকমিটির সভায় তিনি এ কথা বলেন।

সাইফুল হক আরও বলেন, অধিকাংশ রাজনৈতিক দল যেখানে ফেব্রুয়ারির নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট অনুষ্ঠানে মত দিয়েছে, সেখানে সরকারেরও এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি রাজনৈতিক দলগুলোর সাধারণ মতৈক্যের ওপর ভিত্তি করে সংকট উত্তরণে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে ঐকমত্য কমিশন ও সরকারের অদূরদর্শীতায় রাজনীতিতে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা ও বিভেদ তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন ও সরকারের প্রজ্ঞার অভাবে এই প্রশ্নে বিভেদ ও অনৈক্য আরও বৃদ্ধি পেয়েছে। সরকার নিজেদের দায় এড়িয়ে অপ্রয়োজনীয়ভাবে রাজনৈতিক দলগুলোর দিকে বল ছুড়ে দিয়েছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বোঝাপড়া না করে আরপিও চূড়ান্ত করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক বলেন, আগামী জাতীয় নির্বাচন যাতে টাকার খেলায় পর্যবসিত না হয়, নির্বাচন কমিশন ও সরকারকে তা নিশ্চিত করতে হবে। নির্বাচনে সন্ত্রাস, পেশিশক্তি ও প্রশাসনিক ম্যানিপুলেশান বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ১৭ বছর ধরে মানুষ উৎসবমুখর যে নির্বাচনের অপেক্ষা করছে, তাকে কোনো দিক থেকে ঝুঁকির মধ্যে নিক্ষেপ করা যাবে না।

সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনী প্রচারণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় ও কতিপয় সিদ্ধান্ত নেয়া হয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সদস্য সিকদার হারুন মাহমুদ, আবুল কালাম আজাদ, যুবরান আলী জুয়েল, জামাল সিকদার, ফিরোজ আলী, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ রিয়েল, চুন্নু সিকদার, মাহমুদ উল হাসান খান, গোলাম রাজিব, আরিফুল ইসলাম, আতিকুর রহমান, ওসমান কবির, মাহমুদুল হাসান, সিদ্দিকুর রহমান, হরিলাল দাস, মোহাম্মদ সৈকত, নান্টু দাস, শিবু মোহান্ত প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X