কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৮:০৮ এএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম
অনলাইন সংস্করণ

নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন মারা গেছেন

নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন। ছবি : সংগৃহীত
নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন। ছবি : সংগৃহীত

নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী এবং ডিএনএ’র গঠন উন্মোচনের অন্যতম আবিষ্কারক জেমস ওয়াটসন মারা গেছেন। ৯৭ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।

শনিবার (০৮ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ শতকের অন্যতম যুগান্তকারী বৈজ্ঞানিক সাফল্য হিসেবে ১৯৫৩ সালে ব্রিটিশ বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিকের সঙ্গে মিলে ডিএনএ অণুর ডাবল হেলিক্স (দ্বি-হেলিক্স) গঠন আবিষ্কার করেন তিনি। এই আবিষ্কার আধুনিক আণবিক জীববিজ্ঞানের ভিত্তি স্থাপন করে।

ওয়াটসনের মৃত্যু নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি। তিনি এ ল্যাবরেটরিতে তিনি বহু বছর ধরে গবেষণা ও কাজ করেছেন। ১৯৬২ সালে তিনি ক্রিক এবং মরিস উইলকিনসের সঙ্গে যৌথভাবে ডিএনএ’র গঠন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।

বিবিসি জানিয়েছে, জীবনের পরবর্তী পর্যায়ে বর্ণ ও লিঙ্গ নিয়ে তার বিতর্কিত মন্তব্য তার সুনামকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। একাধিক সাক্ষাৎকারে তিনি আফ্রিকান বংশোদ্ভূত মানুষের বুদ্ধিমত্তা সম্পর্কে বৈজ্ঞানিকভাবে অস্বীকৃত ও বর্ণবাদী মন্তব্য করেছিলেন। এসব মন্তব্যের জেরে ২০০৭ সালে তিনি কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির চ্যান্সেলর পদ হারান। ২০১৯ সালে একই ধরনের মন্তব্য পুনরায় করায় প্রতিষ্ঠানটি তার সব সম্মানসূচক উপাধি বাতিল করে দেয়।

ওয়াটসন ১৯২৮ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে জন্মগ্রহণ করেন। মাত্র ১৫ বছর বয়সে তিনি ইউনিভার্সিটি অব শিকাগোতে ভর্তি হন। পরবর্তীতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সময় ফ্রান্সিস ক্রিকের সঙ্গে তার পরিচয় হয় এবং সেখানেই তারা যৌথভাবে ডিএনএ’র ত্রি-মাত্রিক মডেল তৈরি করেন।

ওয়াটসন পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৬৮ সালে তিনি কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির পরিচালক হন এবং প্রতিষ্ঠানটিকে বিশ্বের অন্যতম শীর্ষ গবেষণা কেন্দ্রে পরিণত করেন।

২০১৪ সালে তিনি তার নোবেল পদক নিলামে বিক্রি করেন। তার পদকটি ৪ দশমিক ৮ মিলিয়ন ডলারে কেনেন এক রুশ ধনকুবের। তবে পরবর্তীতে তিনি সেটি ওয়াটসনকে ফিরিয়ে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১১

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৪

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৫

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৬

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৭

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৮

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৯

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

২০
X