কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ স্বামী, বাইরে থেকে দরজা আটকে দিলেন স্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারি বাসভবনে প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছিলেন একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। ঠিক ওই সময় বাইরে থেকে এসে তাদের আটকে দেন ওই কর্মকর্তার স্ত্রী। তিনি সরকারি বাসভবনেই স্বামী ও তার প্রেমিকাকে আটকে রাখেন।

স্বামী অনেক চিৎকার-চেঁচামেচি করলেও তিনি দরজা খোলেননি। আলোচিত এই ঘটনা ঘটেছে ভারতের ঝাড়খণ্ডের গাড়োয়া জেলার মাঝিয়াওয়ানে।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, উচ্চপদস্থ ওই প্রশাসনিক কর্মকর্তার নাম প্রমোদ কুমার। তিনি পেশায় সার্কেল অফিসার। গেল শনিবার স্ত্রীর অনুপস্থিতিতে প্রেমিকাকে বাসভবনে নিয়ে আসেন। কিন্তু হঠাৎ করে তার স্ত্রী শ্যামা রানি সেখানে উপস্থিত হয়ে যান। এতে হাতেনাতে ধরা পড়ে যান প্রমোদ কুমার ও তার প্রেমিকা। দুজনকেই ঘরের মধ্যে আটকে রাখেন প্রমোদের স্ত্রী। স্বামী অনেক চিৎকার-চেঁচামেচি করলেও তিনি দরজা খোলেননি।

পরে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি-মিনতিও করেন প্রমোদ। কিন্তু লাভ হয়নি। হট্টগোল শুনে প্রমোদের বাড়ির সামনে ভিড় জমান স্থানীয়রা। বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পৌঁছায় থানা পুলিশ।

পুলিশকে দেখে পালানোর চেষ্টা করেন প্রমোদ। কিন্তু ছাদ থেকে পড়ে গিয়ে আহত হন তিনি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই কর্মকর্তা।

তবে প্রমোদের সরকারি বাসভবনের ভেতর থেকে তার প্রেমিকাকে আটক করেছে পুলিশ। ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১০

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১১

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১২

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১৩

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৪

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৫

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৬

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৭

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৮

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৯

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

২০
X