কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের স্পর্শকাতর ভিডিও ফাঁস, মধ্যপ্রাচ্যে তোলপাড়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একটি স্পর্শকাতর ভিডিও ফাঁস হওয়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়। আর এমন ঘটনায় নড়েচড়ে ওঠে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য। কেউ এমন ঘটনায় আতঙ্কিত হয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, আবার কেউ পাল্টা গর্জনও দিয়েছেন। কিন্তু কেউই ভিডিওর সেই মানুষটির সঙ্গে হওয়া অবিচার নিয়ে যেন কোনো কথা বলতেই ভুলে গেছে। এক নিরস্ত্র ফিলিস্তিনি বন্দিকে নির্মমভাবে নির্যাতন করার বিচার চাওয়ার বদলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে কে এবং কেন ভিডিওটি ফাঁস করছে তা নিয়ে।

জানা যায়, ইসরায়েলের সামরিক আটক কেন্দ্র স্দে তেইমানে ২০২৪ সালের ৫ জুলাই এ নারকীয় অপরাধ সংঘটিত হয়। সম্প্রতি সেই ভয়াবহ ঘটনার ফুটেজ ফাঁস করেন দেশটির শীর্ষ সামরিক আইনজীবী মেজর জেনারেল ইয়িফাত টোমের-ইয়েরুশালমি। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ইসরায়েলি সেনা মিলে একজন ফিলিস্তিনি বন্দিকে নির্মমভাবে ধর্ষণ করছে। পরে ছিন্নভিন্ন অন্ত্র, ফুসফুসে আঘাত ও একাধিক পাঁজরের হাড় ভাঙার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু, ঘটনার ভয়াবহতা নিয়ে আলোচনার বদলে এখন সবাই ব্যস্ত হয়ে পড়েছেন ভিডিওটি ফাঁস করে দেওয়া টোমের-ইয়েরুশালমিকে নিয়ে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ভিডিও ফাঁসের ঘটনাকে বলেছেন, ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জনসংযোগ আক্রমণ। তার সমর্থকরা টোমেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, তাকে দেশদ্রোহী বলছে। অন্যদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ভিডিও ফাঁসের ঘটনাকে বলছেন অপবাদ।

এদিকে, ভিডিও ফাঁস করার পর টোমের-ইয়েরুশালমি নিজেই গত ১ নভেম্বর পদত্যাগ করেন। এ সময় ইয়েরুশালমি স্বীকার করেন যে, ভিডিওটি তিনিই ফাঁস করেছিলেন। আর এর কয়েক ঘণ্টা পরে তিনি নিখোঁজ হন। পরে সন্দেহভাজন একটি আত্মহত্যার নোটের সূত্র ধরে পুলিশ তাকে খুঁজে বের করে। কিন্তু মজার বিষয় হলো ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে আটক করেছে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, বিচারপ্রক্রিয়ায় বাধা ও ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে।

তবে, যে ঘটনার কারণে এসব কিছু করা হয়েছে, সেই ধর্ষণের তদন্তই এখন আড়ালে চলে গেছে। অভিযুক্ত ৫ সেনার বিরুদ্ধে নৃশংস নির্যাতনের পর ধর্ষণের অভিযোগ এখন অনেকটাই হালকা করে দেখা হচ্ছে। এ সময় দেখা গেছে তারা নিজেদের মুখ ঢেকে আদালতে হাজির হন এবং নিজেদের দেশপ্রেমিক সেনা হিসেবে দাবি করেন। ধর্ষণের ঘটনাটিকে তারা দেশ রক্ষার কাজ হিসেবে বর্ণনা করে নিজেদের নির্দোষ দাবি করেন।

এদিকে এই ঘটনার পর সাংবাদিক অরলি নয় মন্তব্য করেন, এখানে কেউ ধর্ষণের অপরাধের কথা বলছে না। এখন যেন আলোচনার মূল বিষয় হয়ে গেছে কে ভিডিওটি ফাঁস করেছে, কেন করেছে, আর তথাকথিত ডিপ স্টেট ষড়যন্ত্র তো আছেই। রাজনৈতিক দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই, আর বিচার বিভাগের সঙ্গে নেতানিয়াহুর পুরনো সংঘাত— সব মিলিয়ে এখন এই ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X