বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেতা থেকে মুদি দোকানদার দেবের সহ-অভিনেতা সুরজিৎ

সুরজিৎ সেন ও দেব I ছবি: সংগৃহীত
সুরজিৎ সেন ও দেব I ছবি: সংগৃহীত

টলিপাড়ার একসময়ের পরিচিত মুখ এবং খলনায়ক চরিত্রে দর্শকের মনে জায়গা করে নেওয়া অভিনেতা সুরজিৎ সেন। ‘হিরোগিরি’ থেকে ‘চ্যালেঞ্জ ২’— একের পর এক ছবিতে তার ছিল নজরকাড়া উপস্থিতি। কিন্তু পাঁচ বছর ধরে পর্দা থেকে উধাও এই অভিনেতা। সম্প্রতি অভিনেতার বিরুদ্ধে আঙুল তোলেন তার স্ত্রী। তারপরে আলোচনায় আসেন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভারতের ব্যারাকপুরের বাসিন্দা অভিনেতা সুরজিৎ। বিগত পাঁচ বছর ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। কিন্তু কীভাবে চলছে তার সংসার?

এ বিষয়ে সুরজিৎ বলেন, ‘১৯৯৮ সাল থেকে ২০২০ অবধি অভিনয় করে মাত্র পাঁচ লাখ টাকা উপার্জন করতে পেরেছি। তা হলেই বুঝুন কী অবস্থা!’

অভিনেতা জানান, ব্যারাকপুরে মুদির দোকান খুলেছেন তিনি। আপাতত সেই দোকান থেকেই তার সংসার চলে। পরিবারে রয়েছেন মা-বাবা। স্ত্রীর প্রসঙ্গে কথা উঠতেই তা এড়িয়ে যান সুরজিৎ। বলেন, ‘আমি কোনও মন্তব্য করতে চাই না।‘

জানা যায়, মূলত আইসক্রিম, নরম পানীয়র ব্যবসা তার। অভিনেতা বলেন, তৃণমূল আসার পর এই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কঠিন হয়ে গেছে। এ কথা শুনে অনেকেই ভাবতে পারেন, আমি হয়তো অন্য দল করতাম। একেবারই না। আমি কোনো দিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।

আপাতত অভিনয়ে ফেরার ইচ্ছে নেই তার। ব্যবসাতেই মনোযোগ দিতে চান। ‘হিরোগিরি’, ‘রংবাজ’, ‘চ্যালেঞ্জ ২’, ‘বিন্দাস’-সহ একগুচ্ছ ছবি রয়েছে তার ঝুলিতে।

এদিকে সম্প্রতি সুরজিৎ সেনের বিরুদ্ধে অমানুষিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন তার স্ত্রী রীতা মন্ডল। এ বিষয়ে রীতা মন্ডল বলেন, বিয়ের ১৭ দিনের মধ্যেই বর সুরজিৎ সেনের বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। 'সুরজিৎ মানুষ নয়, মানসিকতার দিক থেকে ও আমায় দানবের রূপ দেখিয়েছিল। এর পর থেকেই আলোচনায় আসেন সুরজিৎ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X