কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির আনন্দ মিছিল

রাজধানীর মিরপুরে এনসিপির আনন্দ মিছিল। ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরে এনসিপির আনন্দ মিছিল। ছবি : সংগৃহীত

রাজধানীতে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন ও ‘শাপলা কলি’ প্রতীক পাওয়াকে কেন্দ্র করে এ আনন্দ মিছিল করেছে এনসিপির ঢাকা মহানগর উত্তর মিরপুর বিভাগের নেতাকর্মীরা।

শনিবার (০৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর-১ নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মিরপুর জার্মান টেকনিক্যাল ইনস্টিটিউট ঘুরে মিরপুর-১ বাসস্ট্যান্ড হয়ে সরকারি বাংলা কলেজের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ‘শাপলা শাপলা’, ‘দিল্লি না ঢাকা— ঢাকা, ঢাকা’, ‘এনসিপির মার্কা শাপলা, শাপলাসহ বিভিন্ন স্লোগান দেন।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর বলেন, জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেয়েছে এবং প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নির্ধারিত হয়েছে। এ আনন্দকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকা মহানগর উত্তর জোনের পক্ষ থেকে আমরা এই মিছিলের আয়োজন করেছি।

তিনি আরও জানান, ঢাকার বিভিন্ন আসনে শিগগিরই এনসিপির প্রার্থিতা ঘোষণা করা হবে। এর মাধ্যমে ‘শাপলা কলি’ প্রতীক ও আমাদের প্রার্থীরা সাধারণ মানুষের কাছে আরও পরিচিত হয়ে উঠবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১১

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১২

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৩

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৪

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৬

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৭

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৯

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

২০
X