কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

শেষকৃত্য সেরে বাড়ি ফিরে দেখলেন উঠোনে বসে হাসছেন মৃত

বাড়িতে উপস্থিত শেষকৃত্য করা যুবক। ছবি: সংগৃহীত
বাড়িতে উপস্থিত শেষকৃত্য করা যুবক। ছবি: সংগৃহীত

আমরা প্রতিনিয়ত নানা বিচিত্র আর চাঞ্চল্যকর অভিজ্ঞতার মুখোমুখি হই। এবার সামনে এসেছে ঠিক তেমনই একটি ঘটনা। শেষকৃত্য সেরে বাড়ি ফিরে পরিবারের সদস্যরা এক চাঞ্চল্যকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। বাড়ি ফিরেই দেখেন উঠোনে বসে হাসছেন মৃত সেই ব্যক্তি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ছত্রিশগড়ের সুরজপুরে অদ্ভুত ঘটনা ঘটেছে। সেখানে মৃত ঘোষণা করা এক যুবক জীবিত অবস্থায় বাড়ি ফিরে এসেছেন। সেখানকার একটি কুয়া থেকে শনিবার অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করা হয়। তদন্তের এক পর্যায়ে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করে পুলিশ।

তদন্তে জানা যায়, মারা যাওয়া ওই ব্যক্তি দুদিন ধরে নিখোঁজ ছিলেন। তার নাম পুরুষোত্তম। তার পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। এরপর স্থানীয় কর্তৃপক্ষের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

আনন্দবাজার জানিয়েছে, শেষকৃত্য শেষে ফিরে আসার পর পরিবার এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়। বাড়ি ফিরে তারা দেখেন, শেষকৃত্য করা ওই ব্যক্তিই বাড়ির উঠোনে হাসিখুশি ভঙ্গিমায় সে রয়েছেন। এ ঘটনায় গোলক ধাঁধায় পড়ে যায় পুলিশ।

সুরজপুর পুলিশ সুপার সন্তোষ মাহাতো জানান, শেষকৃত্য করা ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে বিস্তারিত তদন্ত করা হবে। তার দেহাবশেষ পরীক্ষা করা হবে। মরদেহের পোশাক ও অন্যান্য মালামাল সংরক্ষিত রয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১০

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১১

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৪

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১৫

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৬

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৭

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৮

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৯

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

২০
X