কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০১:৩৩ পিএম
প্রিন্ট সংস্করণ

ঈদযাত্রায় ঝুঁকিপূর্ণ ২৪ সড়ক

ঈদযাত্রায় ঝুঁকিপূর্ণ ২৪ সড়ক

ঈদযাত্রায় সারা দেশে ২৪টি সড়ককে যানজটের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ট্রেন, ফেরি ও নৌঘাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্থায়ী ক্যাম্প থাকবে। যানজট নিরসনে তারা কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গতকাল রোববার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, যাতে অতিরিক্ত ভাড়া নেওয়া না হয় সেদিকে নজরদারি করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের ছুটি এক দিন বাড়াতে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি সুপারিশ করেছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ঈদের ছুটি ২৭ জুন থেকে শুরুর পক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি। এটি অনুমোদন পেলে ছুটি হবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। পরের দিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটিও পাঁচ দিন হবে।

মিয়ানমারের দুর্গম এলাকা থেকে কোরবানির পশু ঢুকে পড়ছে বলে জানিয়ে আসাদুজ্জামান কামাল বলেন, এজন্য গোয়েন্দা সতর্কতা বাড়ানো হয়েছে। তিনি জানান, গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে ও পশুর হাটে ওয়াচ টাওয়ার থাকবে। হাসিলের পরিমাণ সাইবোর্ডে লেখা থাকতে হবে। জোর করে কোনো হাটে পশু ঢোকাতে চাইলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে পশুবাহী গাড়ি সুনির্দিষ্ট তথ্য ছাড়া থামাতে পারবে না তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদযাত্রায় লঞ্চে ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদে পোশাক শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়ার নির্দেশের কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, বেতন-ভাতা ছুটির আগেই দিতে হবে এবং ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। গার্মেন্ট মালিকরা বিষয়গুলো মেনে নিয়েছেন বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X