ডা. প্রশান্ত কুমার চক্রবর্তী
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ এএম
প্রিন্ট সংস্করণ
স্বাস্থ্য পরামর্শ

শারীরিক ভঙ্গিমার ত্রুটিজনিত কোমর ব্যথা

শারীরিক ভঙ্গিমার ত্রুটিজনিত কোমর ব্যথা

আধুনিক জীবনে শারীরিক বিকৃত ভঙ্গির কারণে দেখা দিচ্ছে মেরুদণ্ডের সমস্যা। এর মধ্যে অঙ্গভঙ্গিজনিত কোমর ব্যথা অন্যতম। কর্মস্থলে সঠিকভাবে বসে কাজ না করায় এটি হয়ে থাকে। চেয়ারের কাঠামোগত ত্রুটির জন্যও এ সমস্যা দেখা দেয়। সব বয়সেই দেহভঙ্গিজনিত কোমর ব্যথা হতে পারে। অত্যধিক মানসিক চাপে, এমনকি সুনির্দিষ্ট কারণ ছাড়াও এ ধরনের ব্যথা হতে পারে।

সমস্যার কারণ: কোমর ব্যথার অন্যতম কারণ দেহভঙ্গিজনিত কোমর ব্যথা। সাধারণত কোমরের পেছনের মাংসপেশি দুর্বল হয়ে যায়। তবে, নিম্নলিখিত কারণগুলো অবশ্য বিবেচ্য—১. দৈহিক অস্বাভাবিকতার (বিকৃতি) জন্য মেরুদণ্ডের পেশি ও লিগামেন্টে হঠাৎ করে টান অথবা চাপ পড়লে। ২. সঠিকভাবে না বসার কারণে মেরুদণ্ডের হাড়গুলোর বক্রতার পরিবর্তন। ৩. কোমরের ভারসাম্যহীনতার জন্য ডিস্কজনিত সমস্যা, ডিস্কের ওপর অতিরিক্ত চাপ, ডিস্কের স্থানচ্যুতি।

উপসর্গ: কোমর, নিতম্ব ব্যথা, কোমর থেকে পায়ে ঝিঝি করা, কিছু ক্ষেত্রে অনুভূতি কমে যাওয়া ও দুর্বলতা দেখা দেওয়া।

ঝুঁকিতে কারা: অফিস কিংবা বাড়িতে যারা সারাক্ষণ বসে কাজ করেন, চল্লিশোর্ধ্ব প্রায় সবাই ঝুঁকিতে, পুরুষের তুলনায় নারীদের এ রোগে আক্রান্তের ঝুঁকি বেশি।

সমাধানের উপায়: বেশিরভাগ ক্ষেত্রেই কোমর ব্যথা সহজেই সমাধান করা যায়। তবে কিছু গুরুতর ক্ষেত্রে সহজে সুস্থ হওয়া কষ্ঠসাধ্য হয়ে ওঠে। সারাক্ষণ ব্যথা তাড়া করে। সুনির্দিষ্ট চিকিৎসার প্রয়োজন হয়। এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ সেবন গুরুত্বপূর্ণ। এজন্য সঠিক দেহবিন্যাস জেনে সে অনুসারে কর্মস্থলে কাজ করা এবং প্রয়োজনে দেহভঙ্গি পরিবর্তন করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত শারীরচর্চায় অনেকাংশেই মুক্তি পাওয়া যায়।

প্রতিরোধের উপায়: সঠিক দেহভঙ্গি ও সুস্থ জীবনধারা মেনে চলতে হবে। বিকৃত দেহভঙ্গিতে কাজ করা বা বিশ্রাম পরিহার করতে হবে। শক্ত, সমান বিছানা, পাতলা তোশক, এক বালিশে শোতে হবে। দীর্ঘক্ষণ বসে থাকা পরিহার করতে হবে, মাঝে মাঝে উঠে হাঁটাচলা করতে হবে। চেয়ারে কোমর সোজা রেখে বসা, কোমরের পেছনে সাপোর্ট হিসেবে তোয়ালে, ছোট বালিশ ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। দীর্ঘক্ষণ একটানা দাঁড়িয়ে কাজ করা থেকে বিরত থাকতে হবে। কম হিলের আরামদায়ক জুতা পরা, ভারী কাজে সতর্কতা অবলম্বন করা, ওজন নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত হালকা শারীরিক ব্যায়াম, প্রতিদিন কিছু সময়ের জন্য সূর্যের আলোতে থাকা, নিয়মিতভাবে ক্যালসিয়াম-ভিটামিন ডি ও বিভিন্ন খনিজ লবণযুক্ত খাবার এ সমস্যা সমাধানে সহায়ক।

ডা. প্রশান্ত কুমার চক্রবর্তী

ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ

চেম্বার: আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, মিরপুর-৬, ঢাকা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১০

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১১

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১২

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৩

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৪

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৫

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৬

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৭

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৮

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৯

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

২০
X