কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১২:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
স্বাস্থ্য পরামর্শ

সিওপিডি: ধূমপায়ীদের মারাত্মক শ্বাসরোগ প্রতিরোধ ও চিকিৎসা

অধ্যাপক ডা. এ কে এম মূসা
সিওপিডি: ধূমপায়ীদের মারাত্মক শ্বাসরোগ প্রতিরোধ ও চিকিৎসা

সিওপিডি একটি শ্বাসতন্ত্রের রোগ, যেখানে বাতাস প্রবাহের বাধাগ্রস্ত হয়ে। প্রধানত ক্রনিক ব্রংকাইটিস এবং এমফাইসিমাকে বোঝায়। ইংরেজি পরিভাষায় একে ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ বলে।

ক্রনিক ব্রংকাইটিস: শ্বাসনালির ভেতরের আস্তরণে প্রদাহ ও ফুলে যায় এবং অতিরিক্ত শ্লেষ্মা তৈরি হয়, যা শ্বাস-প্রশ্বাসের পথকে সরু করে। ফলে বছরে কমপক্ষে তিন মাস ধরে শ্লেষ্মা উৎপন্নকারী কাশি হয়।

এম্পাইসিমা: ফুসফুসের অ্যালভিওলি বা বায়ুথলিগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং তাদের স্থিতিস্থাপকতা কমে যায়। এতে বায়ুথলিগুলো বড় হয়ে যায় এবং গ্যাস বিনিময়ের পৃষ্ঠতল কমে যায়, ফলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান-প্রদান ব্যাহত হয়।

বায়ু আটকে থাকা: শ্বাসনালিতে বাধা থাকায় নিঃশ্বাসের সঙ্গে সম্পূর্ণ বাতাস বেরিয়ে যেতে পারে না, ফলে ফুসফুসে বাতাস আটকে থাকে এবং শ্বাস নিতে অসুবিধা হয়।

প্রোগ্রেসিভ পরিবর্তন: এ পরিবর্তনগুলো সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে, যা শ্বাসকষ্ট, ক্লান্তি এবং ফুসফুসের কার্যক্ষমতা হ্রাস করে।

মূল কারণ: ধূমপান—যা ফুসফুসে প্রদাহ এবং কাঠামোগত ক্ষতি করে। বায়ুদূষণ—ধুলা, ধোঁয়া এবং রাসায়নিক পদার্থের দীর্ঘস্থায়ী সংস্পর্শে থাকার কারণে। অন্যান্য—জেনেটিক কারণ যেমন আলফা-১ অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি।

লক্ষণ ও উপসর্গ: মূলত যারা ধূমপায়ী ও ৪০ বছরের বেশি বয়স, তাদের এ রোগের ঝুঁকি অপেক্ষাকৃত বেশি। সিওপিডির প্রধান লক্ষণ শ্বাসকষ্ট। বিশেষ করে শারীরিক পরিশ্রমের সময়। রোগের প্রাথমিক পর্যায়ে একজন ব্যক্তি অধিক পরিশ্রমের সময় শ্বাসকষ্ট অনুভব করেন, তবে অবস্থা আরও খারাপ হলে বিশ্রামের সময়ও হতে পারে।

দীর্ঘস্থায়ী কাশি, সিওপিডি রোগের অন্যতম প্রধান লক্ষণ। বছরের বেশিরভাগ সময় কাশি থাকে এবং শীতকালে বেড়ে যায়। কাশি শুষ্ক হতে পারে বা শ্লেষ্মাসহ হতে পারে, যা স্বচ্ছ, সাদা, হলুদ বা সবুজ হতে পারে। শ্বাস-প্রশ্বাসের সময় শব্দ হওয়া। মাঝেমধ্যে জ্বর, ওজন কমে যাওয়া ইত্যাদি। শীতকালে এ উপসর্গগুলো বেশি দেখা যায়।

রোগ নির্ণয়: রোগের ইতিহাস ও শারীরিক পরীক্ষার সঙ্গে বুকের এক্স-রে, রক্তের সিবিসি, স্পাইরোমিটারের সাহায্যে শ্বাস পরীক্ষা। কিছু ক্ষেত্রে বুকের সিটি স্ক্যান।

জটিলতা: করপালমোনেল-রাইট হার্ট ফেইলিউর শ্বাসকষ্ট ও শরীর ফুলে যায়। টাইপ ২ রিসপিরেটরি ফেইলিউর-অক্সিজেন কমে যায় ও কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়। ঘন ঘন ফুসফুসে ইনফেকশন হলে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়। নিউমোথোরাক্স ইত্যাদি।

চিকিৎসা ও প্রতিরোধ: সিওপিডি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ এবং কার্যকর পদক্ষেপ ধূমপান ত্যাগ। এতে ফুসফুসের কার্যকারিতা বাড়ে, লক্ষণগুলো কমে যায় এবং তীব্রতার ঝুঁকি হ্র্রাস পায়। যাদের শরীরে অক্সিজেনের অভাব, তারা বাসায় অক্সিজেন থেরাপি দিতে পারে। অন্যান্য চিকিৎসার মধ্যে রয়েছে ইনহেলার (ব্রঙ্কোডাইলেটর ও স্টেরয়েড), পালমোনারি রিহ্যাবিলিটেশন, ভ্যাকসিনেশন (ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়া), কিছু ক্ষেত্রে সার্জারি বা ফুসফুস প্রতিস্থাপন, যা শ্বাসকষ্ট কমিয়ে জীবনযাত্রার মান উন্নত করে।

অধ্যাপক ডা. এ কে এম মূসা

চেম্বার: আলোক হেলথকেয়ার, মিরপুর-১০

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X