স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

ডার্বিতে সিটিকে গুঁড়িয়ে দিল ইউনাইটেড! 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার ডার্বিতে দারুণ এক জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে রেড ডেভিলরা ২-০ গোলে বিধ্বস্ত করে পেপ গার্দিওলার দলকে। এই ম্যাচের মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিজের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন মাইকেল ক্যারিক। সিটিজেনদের জালে দুটি বলই জড়িয়েছে দ্বিতীয়ার্ধে। গোল দুটি করেন যথাক্রমে ব্রায়ান এমবুমো আর প্যাট্রিক দরগু।

মাত্র তিন দিন হলো নতুন কোচ হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন মাইকেল ক্যারিক। এরই মধ্যে যেন ম্যানচেস্টার ইউনাইটেড আমূল বদলে গেল! ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্তই যেন সিটির ওপর ছড়ি ঘোরাল তার শিষ্যরা। এক সপ্তাহ আগে হলেও কোনো পাঁড় ইউনাইটেড ভক্ত যা কল্পনা করতে পারতেন কীনা আজ শনিবার বিকেলে ঠিক সেটাই বাস্তবে পরিণত করলেন মাইকেল ক্যারিক।

যদিওবা ম্যাচের প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। কিন্তু দ্বিতীয়ার্ধেই দাপট দেখায় ক্যারিকের শিষ্যরা। ব্রায়ান এমবেউমো আর প্যাট্রিক ডর্গুর গোল ইউনাইটেডের আধিপত্য স্পষ্ট করে। ওদিকে সিটি খেলেছে হতাশাজাগানিয়া ফুটবল। তাদের শিরোপার আশা বড় ধাক্কা খায় তাতে। আফ্রিকা কাপ অব নেশনস শেষ করে ফেরা এমবুমো ৬৫ মিনিটে দুর্দান্ত এক গোল করে স্বাগতিক সমর্থকদের প্রথম উচ্ছ্বাসের ভাসার উপলক্ষ এনে দেন।

তার ১০ মিনিট পর মাতেউস কুনিয়ার ক্রসে ঠিক জায়গায় ছিলেন দরগু। ফলে ব্যবধান দ্বিগুন করতে ভুল করেননি মোটেও। তবে সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা দেওয়া হয়ে না দাঁড়ালে ব্যবধান আরও বড় হতে পারত জয়ের। কেননা, তিনটি গোল যে বাতিল হয় ইউনাইটেডের।

ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং হলান্ড এদিনও নিষ্প্রভ ছিলেন। সর্বশেষ ৭ ম্যাচে তার গোল মাত্র একটি। ম্যাচে ফেরার নুন্যতম তাড়নাও এদিন সিটির খেলায় দেখা যায়নি তার।

লিগে টানা চার ম্যাচ জয়হীন সিটি। সবমিলিয়ে পাঁচ হারের বিপরীতে চার ড্র সিটিজেনদের। ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট তাদের সংগ্রহে। তবে ডার্বিতে হারের পর শিরোপার দৌড়ে অনেক পিছিয়ে পড়ল পেপ গার্দিওলার দল। অন্যদিকে, সিটিকে হারিয়ে লিগে টানা তিন ড্রয়ের পর জয়ে ফিরল ম্যানইউ। ২২ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে রেড ডেভিলরা। যেখানে ২১ ম্যাচ থেকে ৪৯ পয়েন্ট নিয়ে সবার উপরে আর্সেনাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১০

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১১

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

১২

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১৩

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১৪

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১৫

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৬

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৭

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৮

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৯

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

২০
X