কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৪:৪৩ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সেই বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বললেন আমির হামজা

আমির হামজা। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
আমির হামজা। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃতের বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মুফতি আমির হামজা।

এর আগে সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, আমির হামজা একটি ওয়াজ মাহফিলে মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করছেন।

ফেসবুক পোস্টে আমির হামজা বলেন, প্রিয় দেশবাসী, বক্তব্যটি সম্ভবত ২৩ সালের দিকে বা ১৯ সালের দিকে। আমার তারিখটা মনে নেই। চট্টগ্রামের কোনো জায়গায় তাফসির মাহফিলে নামের সৌন্দর্য বোঝাতে গিয়ে শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে ফেলি। ওই সময় আমি এটি সংশোধন করে নিয়েছি ভুল স্বীকার করে।

তিনি বলেন, ভুল হলে মানুষ স্বীকার করবে। এর ভেতরে কোনো লজ্জা নেই। আমি ভুল হলে স্বীকার করি, মানুষ তো ভুলের ঊর্ধ্বে না। সেই ঘটনার পর আবার যখন এ নিয়ে কথা উঠেছিল আমি আবার লাইভে বলেছিলাম, বিষয়টি আসলে অনাকাঙ্ক্ষিত। এক-দেড় ঘণ্টার ভেতরে এরকম দু-একটা স্লিপ অব টাং হতে পারে।

এ বিষয়ে শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে লিখিত প্রতিবাদে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করেছেন। এমন অশালীন, কাণ্ডজ্ঞানহীন ভাষার ব্যবহার একজন ইসলামি বক্তার কাছ থেকে কোনোভাবেই প্রত্যাশা করা যায় না।

কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, জেলা বিএনপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশনসহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X