কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

পোস্টাল ব্যালটে ভোট ৪ লক্ষাধিক প্রবাসীর

দেশে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
পোস্টাল ব্যালটে ভোট ৪ লক্ষাধিক প্রবাসীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ৪ লাখ ৫ হাজার ১৬৪ জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ৩ লাখ ৪৪ হাজার ৯৯৩ জন প্রবাসী ভোটদান শেষে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন। এরই মধ্যে ১৯ হাজার ৩৮৮টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। এ ছাড়া দেশের ভেতরে থেকে যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন, গতকাল সোমবার তাদের কাছে ব্যালট পাঠানো শুরু করেছে ইসি।

ইসি জানায়, নির্বাচন কমিশন থেকে ৬ লাখ ৮৩ হাজার ১২২ জন প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়েছে। গতকাল দুপুর দেড়টা পর্যন্ত পোস্টাল ব্যালট গ্রহণকারী প্রবাসীর সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৩২৬। এবারই প্রথম প্রবাসী ভোটাররা বিদেশে বসেই তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এ পোস্টাল ভোট জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখবে—এমন চিন্তা মাথায় রেখে দলগুলো প্রবাসীদের ভোট আদায়ে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভোট দিতে প্রায় ১৫ লাখ প্রবাসী নিবন্ধন করেছেন।

অন্যদিকে, দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন, তাদের ব্যালট পাঠানো হয়েছে উল্লেখ করে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচন ও গণভোটের ফল একসঙ্গে দেওয়া হবে।

আখতার আহমেদ আরও বলেন, দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, সোমবার থেকে তাদের ব্যালট পাঠানো হচ্ছে। এ ক্ষেত্রে ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা এবার ভোট দিতে পারবেন। ব্যালট পেপার পাওয়ার পর দ্রুত ভোট দিয়ে ফেরত পাঠাতে হবে।

ইসি সচিব বলেন, দেশের ভেতরের পোস্টাল ব্যালটে প্রতীকের পাশে প্রার্থীর নাম থাকবে। এরই মধ্যে ইসি থেকে বলা হয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছতে হবে। এরপর পৌঁছলে তা গণনা করা হবে না।

গতকাল নির্বাচন ভবনে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। বৈঠক সম্পর্কে সচিব সাংবাদিকদের জানান, বৈঠকে কূটনীতিকরা জানতে চেয়েছেন ভোটের ফল কখন হবে। এর জবাবে আখতার আহমেদ বলেন, ‘আমরা যেটা বলেছি—আমাদের হিসাবমতে কেন্দ্রের ফল সময়মতো হয়ে যাবে। তিন থেকে চার ঘণ্টার মধ্যে হয়ে যাবে। কিন্তু যেসব রিটার্নিং অফিসারের কাছে প্রবাসী ভোটের কেন্দ্রগুলো থাকবে, সেখানে গণনার সময় বেশি লাগবে। তার কারণ হলো, দুটি ব্যালট পেপার, এ কারণে সময় বেশি লাগবে। প্রবাসীদের কাছে যে ব্যালট পেপার, এফোর সাইজের দুই পাশেই আছে। কাজেই ভোট দেবেন একটি। তার মানে ১১৯টি মার্কাকে স্ক্যান করতে হবে ম্যানুয়ালি। ত্রুটিমুক্ত রাখার জন্য এ জায়গায় সময় বেশি লাগবে। একটু না, আসলে কত সময় বেশি লাগবে, তা নির্ভর করছে কত ভোট এসে পৌঁছেছে, সেটার ওপর।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১০

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১২

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৫

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৬

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৭

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

২০
X