কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৯:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

চীনা বিনিয়োগে বেপজা অর্থনৈতিক অঞ্চলে গার্মেন্টস কারখানা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি পোশাক কারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে চুক্তি সই করেছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ফ্লারিশ গার্মেন্টস। এ কারখানায় প্রায় ২ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

গতকাল রোববার বিকেলে বেপজার নির্বাহী পরিচালক এ এস এম আনোয়ার পারভেজ স্বাক্ষারিত সংবাদ বিজ্ঞপ্তিতে চীনের বিনিয়োগের বিষয়ে জানানো হয়।

বেপজার পক্ষে নির্বাহী পরিচালক মো. তানভীর হোসেন ও ফ্লারিশ গার্মেন্টস বাংলাদেশের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হ্যান জানজিয়াও চুক্তিতে স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটি বার্ষিক ৪০ লাখ পিস বিভিন্ন ধরনের জ্যাকেট, কোট, আন্ডারওয়্যার, টি-শার্ট, জিন্স, স্কি স্যুট, ইয়োগা স্যুট, লেদার ও ফক্স লেদার পোশাক, গলফ ও ক্যাজুয়াল শার্টসহ নানা ধরনের উচ্চমূল্যের পোশাক তৈরি করবে। এসব পণ্যের সিংহভাগ রপ্তানি হবে আন্তর্জাতিক বাজারে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান আনোয়ার পারভেজ নতুন এই বিনিয়োগকারীকে বেপজার বিভিন্ন জোনে আরও ভালো মানের বিনিয়োগ আকৃষ্ট ও উৎসাহিত করতে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এই বিনিয়োগ বাংলাদেশের টেকসই শিল্পায়ন ও রপ্তানি বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএনজি স্টেশন মালিকদের কমিশন ৮ টাকা থেকে প্রায় ১৪ টাকা করার দাবি

সরকারি সুবিধা নিয়ে প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে গণপিটুনি

আজকের মতো কর্মসূচি শেষ / ৫ দফা দাবি দিল তেলাপোকার দল 

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে : শিল্পমন্ত্রী 

রাজধানীর মিরপুর স্টেডিয়াম এলাকায় যান চলাচলে বিধিনিষেধ

বিশ্বকাপে রূপকথার স্বপ্ন দেখছে আফ্রিকার ৬ লাখ জনসংখ্যার দেশটি

জনগণকে সম্পৃক্ত করেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলন্ত ট্রেনের দরজা থেকে পড়ে যুবকের ২ পা বিচ্ছিন্ন

সাফ ফাইনাল: ভারত বধের একাদশ ঘোষণা করল বাংলাদেশ

নতুন সভাপতি নিয়ে নির্বাচন মাঠে মুক্তি

১০

কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না : মনিরুল হক

১১

উঠানের ঘাস খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, প্রতিবাদ করে প্রাণ গেল গৃহবধূর 

১২

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে সরকার : তথ্যমন্ত্রী

১৩

স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স, হতাশ করবে ব্রাজিল

১৪

সাড়া ফেলেছে ‘আহত ফুলের গল্প’, প্রশংসায় রিয়া-তন্ময়

১৫

তুরাগে বস্তাবন্দি মরদেহ / হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, হত্যার রহস্য উদঘাটন

১৬

৬১৭৫ গ্রাম সোনায় মোড়ানো বিশ্বকাপ ট্রফি, দাম শুনলে চমকে যাবেন

১৭

জ্বালানি ও বিদ্যুৎ সংকটে অন্ধকারে ডুবছে কিউবা

১৮

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯

১৯

গুচ্ছে প্রথম পর্যায়ে মনোনীতদের প্রাথমিক ভর্তি শুরু ৭ জুন

২০
X