ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০২:১৭ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৮:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

ঈশ্বরদীতে ছাগল চুরি করে যুবলীগ কর্মীসহ আটক ২

আটক যুবলীগ কর্মী আসিফ ও রুবেল। ছবি: সংগৃহীত
আটক যুবলীগ কর্মী আসিফ ও রুবেল। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ছাগল চুরি করে বিক্রি করতে যাওয়ার সময় দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী আসিফ বিশ্বাস ও রুবেল মৃধাকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের কোলেরকান্দি বটতলায় এ ঘটনা ঘটে। আসিফ ওই ইউনিয়নের মানিকনগর (বিশ্বাসপাড়া) গ্রামের বাসিন্দা। আর জয়নগর মধ্যপাড়া গ্রামের রুবেল সলিমপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে আসিফ ও রুবেল এক প্রতিবেশীর ছাগল চুরি করে। ছাগলটি বস্তায় ভরে মোটরসাইকেলে দাশুড়িয়ার দিকে যাওয়ার পথে কোলেরকান্দি বটতলা এলাকায় হাইওয়ে পুলিশ দেখে পালাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যায়। পরে সন্দেহ হলে তাদের আটক করে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়। পুলিশ আরও জানায়, আসিফ ও রুবেলের বিরুদ্ধে প্রায়ই বিভিন্ন লোকের কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই, টাকা ও ছাগল চুরি করে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির দলীয় কার্যালয়ে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১০

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১১

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১২

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৩

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৪

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৫

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৬

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৭

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৮

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৯

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

২০
X