ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ০৯:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

নূরে আলমের মতো নেতৃত্বের প্রয়োজন রাজনীতিতে

নূরে আলম সিদ্দিকীর নাগরিক স্মরণসভায় সভাপতির বক্তব্য দেন কালবেলার প্রধান সম্পাদক আবেদ খান। ছবি: কালবেলা
নূরে আলম সিদ্দিকীর নাগরিক স্মরণসভায় সভাপতির বক্তব্য দেন কালবেলার প্রধান সম্পাদক আবেদ খান। ছবি: কালবেলা

দেশের বর্তমান রাজনীতিতে বেশি বেশি নূরে আলমের মতো সাহসী নেতৃত্বের দরকার। স্বাধীন শোষণমুক্ত দেশ তৈরির জন্য বঙ্গবন্ধু যে দ্বিতীয় বিপ্লব কর্মসূচি দিয়েছিলেন, তা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করেছেন তিনি। এ রকম পরিশ্রমী নেতা আজকের সমাজে দেখা যায় না। নূরে আলম সিদ্দিকী স্মরণ নাগরিক কমিটির আহ্বায়ক ও দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক আবেদ খান এ কথা বলেছেন। তিনি বলেন, নূরে আলম ছিলেন গণতন্ত্রমনা ও একজন সাহসী নেতা।

গতকাল রোববার বিকেলে ‘নূরে আলম সিদ্দিকী স্মরণ নাগরিক কমিটির’ উদ্যোগে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন তিনি। সভাপতির বক্তব্যে আবেদ খান বলেন, যে জাতির একটি বিজয় দিবস থাকে, সে জাতির কখনো পরাজয় হয় না। জাতিকে বিজয়ী করার দায়িত্ব নতুন প্রজন্মের। তিনি আরও বলেন, আমরা আমাদের সততা ও ত্যাগ হারিয়ে ফেলেছি। ছাত্রলীগের নতুন প্রজন্মের কাছে সেই সততা ও ত্যাগ প্রত্যাশা করি। সেজন্য নূরে আলমের সততাকে হৃদয়ে ধারণ করার পরামর্শ দেন তিনি।

এদিকে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ছয় দফা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ—সব আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নূরে আলম। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে ছাত্রলীগ, ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করেছেন ও স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার স্পৃহা তৈরি করেছেন। তার মতো মানুষের দেশের রাজনীতিতে আরও বেশি সময় প্রয়োজন ছিল বলেও দাবি করেন নানক।

স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন চিত্রশিল্পী কামাল পাশা চৌধুরী এবং নূরে আলম সিদ্দিকীর জীবনী থেকে পাঠ করেন অনিকেত রাজেশ। বক্তব্য দেন লেখক ও সাংবাদিক জাহিদ রেজা নূর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, নূরে আলম সিদ্দিকীর জ্যেষ্ঠ সন্তান তাহজীব আলম সিদ্দিকী, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X