কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০২:৪৩ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৮:০২ এএম
প্রিন্ট সংস্করণ

সরকারিতে আবেদন পাঁচগুণ বেসরকারিতে দুই ভাগ ফাঁকা

স্কুলে ভর্তি
সরকারিতে আবেদন পাঁচগুণ বেসরকারিতে দুই ভাগ ফাঁকা

দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ৮ লাখ ৭৩ হাজার শিক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেছে ৫ লাখ ৬৩ হাজারের বেশি শিক্ষার্থী। বেসরকারিতে ভর্তির আবেদন পড়েছে তিন লাখের বেশি। আবেদনের সময়সীমা শেষ হওয়ার পরও স্কুলগুলোতে আড়াই লাখ আসন খালি থাকছে। সরকারি স্কুলে এক আসনের বিপরীতে আবেদন প্রায় পাঁচজনের। বেসরকারি স্কুলগুলোতে মোট আসনের দুই-তৃতীয়াংশেরও বেশি ফাঁকা থাকছে।

শিক্ষার্থীপ্রতি ক্লাস্টারের একই আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে পারবে। তবে ডাবল শিফট স্কুলে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পাদন হয়েছে বলে ধরে নেওয়া হবে। সে কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে মোট ৮ লাখ ৭৩ হাজার ৭৯২ শিক্ষার্থী ১৪ লাখ ৫৫ হাজার ৭৫৩টি আবেদন করেছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক এবং ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন।

গতকাল রোববার আজিজ উদ্দিন কালবেলাকে বলেন, আগামী ২৬ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আনুষ্ঠানিকভাবে ডিজিটাল লটারির ফল প্রকাশ করবেন।

সূত্র জানিয়েছে, এবার স্কুলগুলোতে মোট আসন রয়েছে ১১ লাখ ২২ হাজার ৯৪টি। এর মধ্যে সরকারি স্কুলে আসন রয়েছে ১ লাখ ১৮ হাজার ১০১টি। এর বিপরীতে আবেদন করেছেন ৫ লাখ ৬৩ হাজার ১৩ জন। তারা মোট ৮ লাখ ৯২ হাজার ৮১টি আবেদন করেছে। অন্যদিকে বেসরকারি স্কুলে ১০ লাখ ৩ হাজার ৯৯৩টি আসনের বিপরীতে আবেদন করেছে ৩ লাখ ১০ হাজার ৭৭৯ জন। তারা মোট ৫ লাখ ৬৩ হাজার ৬৭২টি আবেদন করেছে।

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির আবেদন শুরু হয় গত ২৪ অক্টোবর থেকে। ১৮ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পেরেছে শিক্ষার্থীরা, ফি ছিল ১১০ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১০

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১১

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১২

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১৩

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১৪

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

১৫

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

১৬

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১৭

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১৮

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১৯

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

২০
X