বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:৪২ এএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১০:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

সাত জেলায় দায়িত্বে রদবদল বিএনপির

কর্মসূচি সমন্বয়
সাত জেলায় দায়িত্বে রদবদল বিএনপির

চলমান আন্দোলন কর্মসূচিকে বেগবান করতে দেশের বিভিন্ন জেলা ও পৌরসভায় নেতৃত্ব পর্যায়ে দায়িত্বে রদবদল করেছে বিএনপি। যেসব জেলা বা উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদক কারাগারে বা অসুস্থ, তাদের জায়গায় পরবর্তী দায়িত্বশীল নেতাকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাবনা জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল কারাগারে থাকায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদারকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি আব্দুস সালামকে জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিমের সঙ্গে আলোচনার ভিত্তিতে চলমান রাজনৈতিক কর্মসূচি সমন্বয় সাধন করবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে। সাতক্ষীরা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসানকে জেলার সহ-সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

ফরিদপুর বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন কারাগারে থাকায় যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী কারান্তরীণ থাকায় যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিক মিতুলকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

টাঙ্গাইল জোলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল কারান্তরীণ থাকায় সাবেক সদস্য সচিব মাহামুদুল হক শানুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X