কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে আরও বড় অস্থিতিশীলতার আশঙ্কা তুরস্কের

ইরানসহ আশপাশের মানচিত্র। ছবি : সংগৃহীত
ইরানসহ আশপাশের মানচিত্র। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে আরও বড় অস্থিতিশীলতার আশঙ্কা করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, ইসরায়েল ইরানে হামলার জন্য একটি সুযোগ খুঁজছে। এটি মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে পারে।

শনিবার (২৪ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার তুর্কি টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন, আমি আশা করি তারা ভিন্ন কোনো পথ বেছে নেবে। কিন্তু বাস্তবতা হলো বিশেষ করে ইসরায়েল ইরানে আঘাত হানার সুযোগ খুঁজছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ের ক্ষেত্রেই এটি প্রযোজ্য জানতে চাইলে ফিদান বলেন, ইসরায়েলই মূলত এমন সুযোগের সন্ধানে রয়েছে। সাম্প্রতিক ইরান সফরে সরাসরি তেহরানের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন বলেও জানান তিনি। ফিদান বলেন, আমি সম্প্রতি তেহরানে গিয়ে একজন বন্ধুর মতো পুরো পরিস্থিতি তাদের জানিয়েছি। আর বন্ধু কখনো কখনো তিক্ত সত্যও বলে।

এর আগে বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় এরদোয়ান ইরানে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করেন এবং প্রতিবেশী দেশের শান্তি ও স্থিতিশীলতার প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এদিকে শুক্রবার রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেন, শত্রুদের পক্ষ থেকে ইরানে কোনো হামলা হলে তেহরান তা ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে বিবেচনা করবে। এটি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান কথার লড়াইকে আরও তীব্র করেছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ইরানকে লক্ষ্য করে উপসাগরীয় অঞ্চলে একটি ‘নৌবহর’ পাঠিয়েছেন। আগের সপ্তাহে তুলনামূলক শান্ত মন্তব্য করার পর আবারও তেহরানের বিরুদ্ধে কড়া বক্তব্য দেন তিনি।

ইরানি ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করে, আমরা জবাব দেব। তিনি আরও বলেন, এই সামরিক সমাবেশ যদি প্রকৃত সংঘাতের উদ্দেশ্যে না-ও হয়, আমাদের সেনাবাহিনী সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত। তাই পুরো দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১০

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১১

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১২

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৩

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৪

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৫

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৬

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৮

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৯

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

২০
X